শাহীন আফ্রিদির বিয়ের দিনক্ষণ চূড়ান্ত
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির বড় মেয়ে আনসাকে বিয়ে করতে যাচ্ছেন শাহিন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ আনসার সঙ্গে নিজের নতুন জীবন শুরু করবেন শাহিন। আর এ কারণে এখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করে রেখেছেন তিনি।
দুই পরিবারের রীতি মেনেই হচ্ছে বিয়ে। বুহুল আলোচিত বিয়ের আসর বসতে চলেছে পাকিস্তানেই। তবে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান হবে ২০২৩ সালের শেষের দিকে। এছাড়া বিয়ের পরপরই ক্রিকেটে ফিরতে পারেন শাহিন, জানা গেছে এমনটাও।
২০২১ সাল থেকেই গুঞ্জন ছিল, পাকিস্তান ক্রিকেটের দুই আফ্রিদির মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে উঠতে চলেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শহীদ আফ্রিদির বড় মেয়ে আনসাকে বহুদিন ধরেই পছন্দ ছিল শাহিনের। সেই কথা জানতে পেরে সাবেক তারকা অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করেন শাহিনের পরিবার। প্রথমে রাজি না থাকলেও পরে মেনে নেন বুম বুম আফ্রিদি। পরে দুই পরিবারের সম্মতিতেই আনসা ও শাহিনের বাগদান হয়।
শাহিনের হবু স্ত্রী আনসা লন্ডনে পড়াশোনা করছেন। ডাক্তারি পড়ুয়া আনসাকে একাধিকবার ক্রিকেট মাঠে দেখা গিয়েছে। বাবা ও হবু স্বামীর হয়ে গলা ফাটিয়েছেন বেশ কয়েকবার। তবে হাঁটুর চোটে আক্রান্ত শাহিন এখনই ক্রিকেট খেলতে পারবেন না। ধীরে ধীরে সেরে উঠলেও সম্পূর্ণ সুস্থতার আগে মাঠের লড়াইয়ে নামতে চান না তারকা এ পেসার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live