সবার আগে শক্তিশালী একাদশ ঘোষণা করলো মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস
নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছিল দিল্লি। তবে মোস্তাফিজুর রহমানকে দলে রাখলেও দিল্লির চূড়ান্ত একাদশে একপ্রকার অনিশ্চিত তিনি। যদিও গত মৌসুমে প্রথম সাত ম্যাচ একাদশে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
বল হাতে ভালো পারফরমেন্স করতে না পারায় একাদশ থেকে বাদ পড়েন তিনি। তার জায়গায় একাদশে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার এনরিক নরকিয়া। তাই এবারও দিল্লির একাদশে সুযোগ পেতে হলে এই এনরিক নরকিয়ার সাথে লড়াই করতে হবে মুস্তাফিজুর রহমানকে।
দিল্লির একাদশে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে ডেভিড ওয়ার্নার এবং রভম্যান পাওয়েলের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত। বাকি দুইটি জায়গায় ব্যাটিং পজিশনে লড়াই করতে হবে মিচেল মার্শ এবং রাইলি রুশোকে। তবে এই দুজনের মধ্যে মিচেল মার্শের একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি।
বাকি একটি পজিশনে এনরিক নরকিয়া এবং মোস্তাফিজুর রহমানের মধ্যে থাকবে যে কোন একজন। সম্প্রতি পারফরমেন্স বিবেচনা করে এই একাদশে সুযোগ পাবেন এই দুইজনের মধ্যে যেকোনো একজন।
দিল্লি ক্যাপিটালসের চূড়ান্ত স্কোয়াড : ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে, ভিকি ওস্তওয়াল, ফিল সল্ট, ইশান্ত শর্মা, মুকেশ কুমার, মানিষ পান্ডে, রাইলি রুশো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?