অন্য দল এসব ক্যাচ মিস করে না : সাকিব
চট্টগ্রাম টেস্ট একপেশেভাবে জিতলেও ঢাকা টেস্টে ঘাম ঝরেছে সফরকারীদের। একটা পর্যায়ে বাংলাদেশের জয়কে মনে হচ্ছিল নিছক সময়ের ব্যাপার। শেষপর্যন্ত বাংলাদেশ হেরে গেছে রবিচন্দ্রন অশ্বিনের বীরোচিত ইনিংসের কাছে।
তবে চাপের মুখে ম্যাচ জেতানো ব্যাটিং করা অশ্বিন ব্যক্তিগত ১ রানেই ফিরতে পারতেন সাজঘরে। দলীয় ৮০ রানে শর্ট লেগে দাঁড়ানো মুমিনুলের হাত থেকে ক্যাচ ফসকে না গেলে ভারতের আর বেশিদূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না। এছাড়া ভারতের প্রথম ইনিংসেও হেলায় হাতছাড়া হয়েছে এমন সুযোগ।
ক্যাচ মিসের এই মহড়ায় বেজায় নাখোশ বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। স্বীকার করতে একপ্রকার বাধ্যই হলেন, বাংলাদেশের মতো এমন ক্যাচ হাতছাড়া হয় না অন্য কোনো দলের।
সাকিব বলেন, 'একটু তো হতাশাজনক। এগুলোই হয়ত বড় ব্যবধান গড়ে দিয়েছে। ক্যাচ হাতছাড়া না হলে ওদের প্রথম ইনিংসে ৩১৪ রান না হয়ে ২৫০ রান হতে পারত। দ্বিতীয় ইনিংসে অবশ্যই চান্স ছিল কিন্তু... পার্ট অব ক্রিকেট! তবে একটু হতাশাজনক অবশ্যই। যেগুলো আমরা মিস করি, অন্যান্য দল এগুলো মিস করে না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live