ব্রাজিলে খেলবেন সুয়ারেজ
শেষ পর্যন্ত তাঁর গন্তব্য ব্রাজিল। উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে ব্রাজিলীয় ক্লাব গ্রেমিওর কথাবার্তা প্রায় পাকা। খুব শিগগিরই তিনি দুই বছরের চুক্তি সেরে ফেলবেন ব্রাজিলের ক্লাবটির সঙ্গে।
ন্যাসিওনালের হয়ে মৌসুমের প্রথম ভাগটা খেলেছেন। সেটি মূলত বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতির অংশ হিসেবেই। নতুন একটি ক্লাবের সন্ধানেই ছিলেন। গ্রেমিওর পাশাপাশি তাঁর কথাবার্তা চলছিল মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের সঙ্গে।
আর্জেন্টাইন ফুটবল সাংবাদিক সিজার লুইস মারলো জানিয়েছেন, গ্রেমিওর সঙ্গেই শেষ পর্যন্ত কথাবার্তা পাকা করে ফেলেছেন সুয়ারেজ। ব্রাজিলিয়ান সিরি ‘বি’তে সর্বশেষ মৌসুমে গ্রেমিওর অবস্থান ছিল দ্বিতীয়।
লুইস সুয়ারেজের সঙ্গে নেইমার ও মেসি মিলে বার্সেলোনায় গড়ে তুলেছিলেন দুর্দান্ত এক ত্রিফলাএ মুহূর্তে সুয়ারেজ অবশ্য বেশ আনন্দেই আছেন। গত বৃহস্পতিবার বন্ধু লিওনেল মেসির সঙ্গে বড়দিন কাটাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন উরুগুইয়ান তারকা। সেখানে আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও আগুয়েরোদের সঙ্গে তিনিও ছিলেন নিমন্ত্রিত। বৃহস্পতিবার নিজের উড়োজাহাজে করে রোজারিও পৌঁছান সুয়ারেজ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই পুত্র।
গত রোববার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের প্রায় সঙ্গে সঙ্গেই মেসির সঙ্গে ভিডিও কলে কথা বলেন সুয়ারেজ। বন্ধু বিশ্বকাপ জেতায় তিনি দারুণ খুশি। আর্জেন্টাইন তারকাকে জানান অভিনন্দন।
বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি সুয়ারেজের। তাঁর দল উরুগুয়ে বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর পর্তুগালের বিপক্ষে হারই তাদের বিদায়ের মূল। শেষ ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারালেও গোলগড়ে পিছিয়ে পড়ে বিদায় ঘণ্টা বেজে যায় দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!