আইপিএল নিলাম: কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব
গত ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামে কলকাতা মোট ৮ ক্রিকেটারকে দলে নিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দেড় কোটি রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা।
দ্বিতীয় সর্বোচ্চ এক কোটি রুপি খরচ করেছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসার পেছনে। ৯০ লাখ রুপিতে নিয়েছে তামিল নাড়ুর উইকেটরক্ষক ব্যাটার নারায়ন জগদেশানকে। চতুর্থ সর্বোচ্চ ৬০ লাখ রুপি খরচ করেছে পেসার ভৈরব অরোরার পেছনে।
এদিকে, তারা ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে আরেক বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে। লিটন প্রথমবারের মত আইপিএলের কোনো দলে খেলতে যাচ্ছেন।
মানদ্বীপ সিংকেও ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। অন্যদিকে, কুলওয়ান্ত খেজরোলিয়া ও সুইয়াশ শর্মাকে তারা দলে নিয়েছে ২০ লাখ করে মোট ৪০ লাখ রুপিতে। সবমিলিয়ে এবারের আইপিএল নিলামে কলকাতা মোট খরচ করছে ৫ কোটি ৪০ লাখ রুপি।
কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরোলিয়া, সুইয়াশ শর্মা, মানদীপ সিং, লিটন দাস ও সাকিব আল হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live