রোনালদোর বিকল্প পেয়ে গেছে ইউনাইটেড
রোনালদোর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে চুপ করে বসে থাকেনি ক্লাব কর্তৃপক্ষ। চোখ রেখেছে কাতার বিশ্বকাপে। প্রতিষ্ঠিত তারকাদের পাওয়া কঠিন, উদীয়মান তারা থেকে রোনালদোর বিকল্প হিসেবে কাকে নেওয়া যায়—কাতার বিশ্বকাপে খুঁজে ফিরেছে ইউনাইটেড। সব দেখেশুনে ডাচ কোচ টেন হাগের মনে ধরেছে তাঁরই স্বদেশি নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপোকে।
কাতার বিশ্বকাপে ডাচদের যাত্রা থেমেছে কোয়ার্টার ফাইনালে, আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে। সেই ম্যাচে তেমন কিছু করতে পারেননি গাকপো। তবে নেদারল্যান্ডসকে শেষ আটে তোলার পথে উপহার দিয়েছেন অসাধারণ ফুটবল। সেনেগালের বিপক্ষে বিশ্বকাপে অভিষেকের ম্যাচেই গোল পান গাকপো। এর সঙ্গে ডেভি ক্লাসেনের গোল মিলিয়ে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটি ডাচরা যেতে ২–০ ব্যবধানে। কাতার বিশ্বকাপে গাকপোর তিন গোলের পরের দুটি আসে গ্রুপ পর্বে বাকি দুটি ম্যাচে।
শুধু গোল করাই নয়, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অসাধারণ ফুটবল উপহার দিয়ে এবারের বিশ্বকাপের অন্যতম উদীয়মান তারকা ২৩ বছর বয়সী গাকপো। পিএসভির উইঙ্গারের খেলা দেখে মুগ্ধ ইউনাইটেডের ডাচ কোচ টেন হাগ। কর্তৃপক্ষকেও নাকি তিনি গাকপোর প্রয়োজনীয়তার কথা বোঝাতে পেরেছেন।
ব্রিটিশ দৈনিক দ্য মিরর–এর খবর অনুযায়ী, ইউনাইটেড এরই মধ্যে গাকপোর সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে রেখেছে। এখন শুধু ট্রান্সফার ফি নিয়ে পিএসভির সঙ্গে একমত হওয়ার বিষয়টিই বাকি আছে। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভিও জানত, দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটানো গাকপোকে তারা ধরে রাখতে পারবে না। এই উইঙ্গারের বিনিময়ে অবশ্য কমপক্ষে ৫ কোটি ইউরো আশা করছে বলে ডাচ সংবাদমাধ্যমের খবর। এখন দেখা যাক, ইউনাইটেড শেষ পর্যন্ত কত দিয়ে আগামীর এই তারকাকে পায়!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live