১৪৫ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস গড়লো করাচি টেস্ট
১৮৭৭ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলে আসা এই ফরম্যাটটির প্রতি মানুষের আগ্রহ বর্তমানে কিছুটা কম থাকলেও সাদা পোশাকের ক্রিকেটে যে রোমাঞ্চ কাজ করে তা অন্য কোন ফরম্যাটেই দেখা যায় না।
২০০২ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে আসল নিউজিল্যান্ড। এসেই ১৪৫ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা দেখেনি কেউই, তা করে দেখাল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
দীর্ঘ সময় পর টেস্ট দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদ। তাঁকে জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। নিজের ৫০তম টেস্ট ম্যাচটি সরফরাজের ঘরের মাঠে এটিই প্রথম।
তবে রেকর্ডটা হয়েছে অন্য জায়গায়। ইনিংসের চতুর্থ ওভারের মাথায় স্পিনার এজাজ প্যাটেলকে বোলিংয়ে আনেন নিউজিল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক টিম সাউদি। তৃতীয় বলেই আবদুল্লাহ শফিককে স্ট্যাম্পিং করেন উইকেটরক্ষক টম ব্লান্ডেল।
প্রথম উইকেটের পর তৃতীয় ওভারের মাথায় আরও একটি উইকেটের পতন হয় পাকিস্তানের। মিচেল ব্রেসওয়েলের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন শান মাসুন। ইনিংস প্রথম দুটিই উইকেটই স্ট্যাম্পিং- ১৪৫ বছর টেস্ট ক্রিকেটের ইতিহাসে পুরুষদের ক্রিকেটে এবারই যা প্রথম।
এর আগে এমনটা প্রথম দেখেছিল ১৯৭৬ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার নারী টেস্ট ম্যাচে। তবে ছেলেদের ক্রিকেটে করাচি টেস্টের আগে কখনও এমনটা ঘটেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live