দেড়শ হাঁকিয়ে ছুটছেন বাবর ও সরফরাজের ৮৬ রানে দিন শেষ করলো পাকিস্তান
করাচিতে রিজওয়ানকে ছাড়া খেলতে নেমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাবর। ব্যাট হাতে সূচনাটা ছিল দুঃস্বপ্নের মতো। রানের সংখ্যা দুই অঙ্কে যেতেই সাজঘরে ফেরেন আবদুল্লাহ শফিক। চাপ সামলাতে ব্যর্থ হয়ে দলীয় ১৯ রানে শান মাসুদ ও ৪৮ রানে ইমাম উল হক বিদায় নিলে খেই হারায় পাকিস্তান।
ইমাম অবশ্য দুই অঙ্কের দেখা পান। ৩৮ বলে করেন ২৪ রান। তার মতোই এক ইনিংস খেলে দলীয় ১১০ রানে বাবর আজমকে ক্রিজে রেখে বিদায় নেন সাউদ শাকিল, ৩৪ বলে ২২ রান করে। তখনই ক্রিজে নামেন সরফরাজ।
একে তো দল বিপদে, তার ওপর খেলতে নেমেছেন এতদিন পর। সরফরাজের সামনে তখন অন্ধকার। তবে সেই অন্ধকারকেই আলোকিত করলেন ৮৬ রানের এক ইনিংসে। ৯টি চারে সাজানো ১৫৩ বলে গড়া ইনিংসের ইতি টানতে হয় দিনের খেলা শেষ হওয়ার আগমুহূর্তে। তার আগে দলে নিজের জায়গা পাকা করার দাবি জানিয়েছেন বাবরের সাথে ১৯৬ রানের জুটিতে।
সরফরাজ না পারলেও বাবর শতকের দেখা পেয়েছেন, আভাস দিচ্ছেন দ্বিশতকেরও। ২৭৭ বলে ১৬১ রান করে অপরাজিত আছেন পাকিস্তান দলপতি। ১৬ বলে ৩ রান করে তার সঙ্গী আঘা সালমান। কিউইদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন এজাজ প্যাটেল ও মাইকেল ব্রেসওয়েল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live