দিনটা নিজের করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার
মেলবোর্নে আগের দিনের এক উইকেটে ৪৫ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। শুরু থেকেই বেশ দেখেশুনে খেলছিলেন ওয়ার্নার এবং মার্নাশ ল্যাবুশেন। তবে জমে উঠার আগেই তাদের জুটি ভাঙেন অ্যানরিখ নরকিয়া। ডানহাতি এই পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে শর্ট মিড উইকেটে ঠেলে দিয়ে একরান নিতে চেয়েছিলেন ওর্য়ানার। বাঁহাতি এই ব্যাটারের ডাকে সাড়া দিয়েছিলেন ল্যাবুশেনও।
অর্ধেক পথ যেতেই ল্যাবুশেনকে ফিরে যেতে বলেন ওয়ার্নার। ফিরলেন ল্যাবুশনে, তবে সময় মতো নন স্ট্রাইক প্রান্তে পৌঁছাতে বেশ দেরি করে ফেললেন। ততক্ষণে কেশভ মহারাজার থ্রো থেকে স্টাম্প ভেঙে দেন নরকিয়া। নিজেদের ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়ে ১৪ রানে ফেরেন ল্যাবুশেন। ডানহাতি এই ব্যাটার ফেরার পর ৭২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। সবশেষ ১০ ইনিংসে এদিনই কেবল হাফ সেঞ্চুরি পেলেন এই ব্যাটার।
এরপর মহারাজের অফ স্টাম্পের বাইরের বলে কভার দিয়ে চার মেরে নিজের শততম টেস্টে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়েছেন ওয়ার্নার। দিনের প্রথম সেশনে আর কোন উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। লাঞ্চ থেকে ফিরে বিশ্বের দশম আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার।
এর আগে নিজের শততম ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন। গ্রিনিজের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ও টেস্টে শততম ম্যাচে এমন কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ব্যাটার। ওয়ার্নারের সেঞ্চুরির পর মার্কো জেনসেনে বলে চার মেরে হাফ সেঞ্চুরি করেন স্টিভ স্মিথ। দ্বিতীয় সেশনে ৯৫ রান তুললেও কোনো উইকেট হারায়নি স্বাগিতকরা। সেভাবে তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেননি সাউথ আফ্রিকার বোলাররা।
চা বিরতি থেকে ফিরে মহারাজের বলে চার মেরে দেড়শ ছুঁয়েছেন ২২২ বলে। এদিকে দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি স্মিথের। নরকিয়ার অফ স্টাম্পের বাইরের শর্ট লেংথ ডেলিভারিতে খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ৮৫ রানে ফেরেন এই ব্যাটার। স্মিথ ফিরলেও ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। লুঙ্গি এনগিদির ব্যাক অফ লেংথ ডেলিভারিতে চার মেরে ২৫৪ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি। রুটের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন ওয়ার্নার।
এরপর উদযাপন করতে গিয়ে পায়ে টান লাগলে মাঠ ছাড়তে হয় তাকে। শেষ বিকেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন ক্যামেরন গ্রিনও। নরকিয়ার ১৪৪ কি.মি. গতির বল খেলতে গিয়ে ডান হাতের তর্জনী আঙুলে চোট পান তিনি। ফলে ২০ বলে ৬ রান করে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর অ্যালেক্স কেরিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছেন ট্রাভিস হেড। বাঁহাতি এই ব্যাটার অপরাজিত রয়েছেন ৪৮ বলে ৪৮ রান করে। আর কেরি টিকে আছেন ৯ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!