ভারতের ওপেনিং নিয়ে দুশ্চিন্তা কাটছে না
ভারতীয় এই ব্যাটারকেই বিশ্বকাপে ওপেনার হিসেবে চান অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে সবচেয়ে দ্রুততম হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন কিশান। মাত্র ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
এটাই তাকে ভারতের ওপেনার হওয়ার দাবিদার করে তুলেছে বলে মনে করেন লি। অবশ্য বিশ্বকাপ দলে জায়গা পাকা করতে আগামী কয়েক মাস তাকে ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বলেন, 'দারুণ এই ডাবল সেঞ্চুরিতে ২০২৩ বিশ্বকাপের ওপেনার হিসেবে অন্যতম দাবিদার হয়ে উঠেছে সে। কি হবে আমি জানি না। আমার মনে হয় সে পারবে।'
'কদিন আগেই সে ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছে। তবে তাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সে যদি ফিট থাকে এবং ফর্ম ধরে রাখতে পারে আগামী কয়েক মাস তাহলে অবশ্যই সে বিশ্বকাপে ভারতের ওপেনার হবে।'
কিশানের জন্য বেশ কিছু পরামর্শও দিয়েছেন অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি। ডাবল সেঞ্চুরির রেকর্ডের কথা ভুলে গিয়ে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে বলেছেন লি। নিজেকে ফিট রেখে বড় রান করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাকে।
কিশানকে পরামর্শ দিয়ে লি বলেন, 'কিশানকে আমার পরামর্শ হবে মাইলস্টোনের কথা ভুলে যেতে হবে। যত দ্রুত সম্ভব ডাবল সেঞ্চুরির কথা ভুলে যেতে হবে। আরও অনেক বড় মাইলস্টোন রয়েছে অর্জন করার মতো। আরও উপরে যেতে হবে। প্রক্রিয়ায় মনোযোগ দিয়ে নিজেকে ফিট রাখতে হবে এবং বড় রান করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live