পাকিস্তানকে পাল্টা জবাব দিচ্ছে নিউজিল্যান্ড
৫ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলতে নেমে পাকিস্তান দ্বিতীয় দিনে যোগ করেছে আরও ১২১ রান। তাতে মূল কৃতিত্ব আঘা সালমানের। ডাবল সেঞ্চুরির আভাস জাগিয়েও অধিনায়ক বাবর আজম থেমে যান ১৬১ রানে। বিদায়ের আগে ২৮০ বলে হাঁকান ১৫টি চার ও ১টি ছক্কা।
সালমান ১৫৫ বলের মোকাবেলায় ১০৩ রান করেন। তার আগে প্রথম দিন ৮৬ রানের ইনিংস খেলেন ৪ বছর পর একাদশে ফেরা সরফরাজ আহমেদ, যিনি ঘরের মাটিতে নিজের প্রথম টেস্ট খেলছেন। এই তিন ইনিংসে ভর করে শেষপর্যন্ত ১৩০.৫ ওভার টিকে থাকা পাকিস্তান অলআউট হয় ৪৩৮ রানে। নিউজিল্যান্ডের পক্ষে অধিনায়ক টিম সাউদি তিনটি এবং এজাজ প্যাটেল, মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধি দুটি করে উইকেট শিকার করেন।
পাকিস্তানের ৪৩৮ রানের জবাবে ব্যাট করে নেমে নিউজিল্যান্ড অর্ধেক দিন কাটিয়ে দিয়েছে কোনো বিপদ ছাড়াই। ৪৭ ওভার খাটুনি দিয়ে পাকিস্তান একবারও উদযাপনের উপলক্ষ্য পায়নি। দুই ওপেনার সাড়ে ৩ রান রেটে বোর্ডে জড়ো করেছেন ১৬৫ রান।
টম ল্যাথাম ১২৬ বলে ৭৮ রান করে অপরাজিত রয়েছেন। ডেভন কনওয়ে ১৫৬ বলে করেছেন ৮২ রান। নিউজিল্যান্ড এখনও ২৭৩ রানে পিছিয়ে থাকলেও এই জুটি দেখাচ্ছে লিডের স্বপ্ন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live