২০২৩ সালে বাংলাদেশের যত খেলা, দেখেনিন সূচি
এর মধ্যে টেস্ট ৫টি, ওয়ানডে ১৮টি ও টি-টোয়েন্টি ১৩টি। সবচেয়ে বেশি ম্যাচ ওয়ানডে ফরম্যাটে, যদিও সংখ্যাটা ১৮ এর চেয়েও বাড়বে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের কারণে।
২০২৩ সালে বাংলাদেশ প্রথম খেলবে মার্চে, যে হোম সিরিজে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ। ইংল্যান্ড সিরিজ শেষেই শুরু হবে আয়ারল্যান্ড সিরিজ। বাংলাদেশে এসে তিন ফরম্যাটেই খেলবে আইরিশরা। ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সিরিজ শেষ হবে এপ্রিলে।
বাংলাদেশের পরের সিরিজও আয়ারল্যান্ডের বিপক্ষে, তবে এবার সফরকারী হিসেবে। আইরিশদের মাটিতে গিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্গত তিনটি ওয়ানডে খেলবে তামিম ইকবালের দল। এরপর মাঠে গড়াবে চারটি টি-টোয়েন্টি।
জুনের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। সফরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন রশিদ-নবীরা। এফটিপি নির্ধারিত সফরসূচিতে আছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। সিরিজ শেষ হতে হতে জুলাই।
আগস্টে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ, যার আয়োজক পাকিস্তান। যদিও শেষপর্যন্ত পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন করা হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এশিয়া কাপ শেষ হবে সেপ্টেম্বরে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে বাংলাদেশ, তিনটি ওয়ানডের জন্য। সিরিজ শুরু হবে মাসের শেষদিকে।
অক্টোবরে ভারতে বসবে বহুল প্রতীক্ষিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। বাংলাদেশ এবার ফেভারিট হিসেবেই অংশ নেবে বিশ্বকাপে। কারণ ভারতের কন্ডিশন, উইকেট- সবই বাংলাদেশের পরিচিত। বিশ্বকাপ শেষে আবারও বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড, নভেম্বরের শেষদিকে শুরু হবে দুই টেস্টের সিরিজ।
সবশেষ ডিসেম্বরে বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ড সফরে। খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live