শেষ হলো পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল
স্ত্রাসবুর্গের ডিফেন্ডার আদ্রিয়ান থমাসনের মুখে ৬১ মিনিটে হাত দিয়ে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। পরের মিনিটেই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢোকার সময় তাঁকে বাধা দেন স্ত্রাসবুর্গ ডিফেন্ডার। পেনাল্টি আদায় করতে চালাকি করেন নেইমার। ডাইভ দিয়ে বসেন। কিন্তু অতি চালাকের গলায় দড়ি—কথাটা সম্ভবত ভুলে গিয়েছিলেন ব্রাজিল তারকা। তাঁর ডাইভ রেফারির চোখ এড়ায়নি। দ্বিতীয় হলুদ কার্ড মানে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন নেইমারকে।
তবে পিএসজি জয় নিয়েই মাঠ ছেড়েছে। আর সেই জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে তাঁর গোলে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে পিএসজি।
লাল কার্ড দেখে নেইমার মেজাজ ধরে রাখতে পারেননি। রেফারি ক্লেঁম টারপিনের দিকে তেড়ে গিয়ে চোখে চোখ রেখে প্রতিবাদ জানান। লাভ হয়নি। ২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর এ নিয়ে পঞ্চমবারের মতো লাল কার্ড দেখলেন নেইমার। রোববার টেবিলে দ্বিতীয় দল লাঁসের বিপক্ষে খেলতে পারবেন না। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি এখনো পিএসজিতে ফেরেননি।
নেইমারের পাস থেকে ১৪ মিনিটে হেডে করা গোলে পিএসজিকে এগিয়ে দেন মারকিনিওস। বিরতির পর মারিকিনিওসই স্ত্রাসবুর্গকে সমতায় ফেরান! আত্মঘাতী গোল করেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। আদ্রিয়ান থমাসনের ক্রস ‘ক্লিয়ার’ করতে গিয়ে বল নিজেদের জালেই জড়িয়েছেন।
প্রথমার্ধে গোলের দারুণ দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। বিরতির পরও সুযোগ পেয়েছেন গোলের। শেষ পর্যন্ত ৯৬ মিনিটে পেনাল্টি থেকে পেয়ে যান গোল। স্ত্রাসবুর্গের বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে। স্পটকিক থেকে গোল করে পিএসজিকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন ফরাসি তারকা। ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল পিএসজি। দ্বিতীয় লাঁসের সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে পিএসজি। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লাঁস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!