দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার করা ১৮৯ রানের জবাবে আট উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছে অজিরা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ১৫ রান করেছে প্রোটিয়ারা।
চতুর্থ দিনে ব্যাটিং করতে নামার আগে ৩৭১ রানে পিছিয়ে ছিল তারা। সারেল এরউয়ে ৭ ও থিউনিস ডি ব্রুইন ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। যদিও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা।
সফরকারীরা এ দিন অলআউট হয় ২০৪ রানে। তাদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন টেম্বা বাভুমা। উইকেটরক্ষক কাইল ভেরাইনি করেন ৩৩ রান। এ ছাড়া ডি ব্রুইন ২৮, এরউয়ে ২১ এবং লুঙ্গি এনগিদি করেন ১৯ রান।
ম্যাচটিতে তেমন কোনও জুটিই গড়তে পারেনি সাউথ আফ্রিকার ব্যাটাররা। মাঝে কেবল ৬৩ রানের জুটি গড়েন বাভুমা এবং ভেরাইনি। সেই জুটিতে খানিকটা স্বপ্ন দেখলেও ম্যাচে আর ফিরতে পারেনি প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন লায়ন। দুটি উইকেট নেন বোল্যান্ড। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্টিভ স্মিথ। সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি, ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live