শীর্ষে নেইমার
কিন্তু স্ত্রাসবুর্গের বিপক্ষে লাল কার্ড দেখায় এখন ক্লাব ফুটবলেও নেইমারকে বসে থাকতে হবে। লিগ আঁ-তে খেলতে পারবেন না রোববারের ম্যাচ।
বুধবার রাতে নেইমারকে মাঠ ছাড়তে হয়েছে দুই হলুদ কার্ডে দেখে। দুই কার্ডের মধ্যে ব্যবধান ছিল দুই মিনিটেরও কম। প্রথম কার্ড দেখেন স্ত্রাসবুর্গের আদ্রিয়েন থমাসনের মুখে হাত দিয়ে আঘাত করে। কিছুক্ষণ পরই ডাইভ দিয়ে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। নেইমারকে মাঠ ছাড়তে হয় ৬২ মিনিটেই।
পিএসজির হয়ে এটি নেইমারের পঞ্চম লাল কার্ড। ২০১৭-১৮ মৌসুমে নেইমার যোগ দেওয়ার পর ফরাসি লিগে আর কোনো খেলোয়াড় এত বেশি লাল কার্ড দেখেননি।
বার্সেলোনা থেকে ২২ কোটি ২০ লাখ ইউরোয় পিএসজিতে আসার পরপরই ২০১৭ সালের অক্টোবরে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে প্রথম লাল কার্ড দেখেন নেইমার। সেটিও ছিল দুটি হলুদ কার্ডে সমন্বয়ে লাল কার্ড। এর পর বেশ কিছুদিন রেফারির এই গুরুতর শাস্তির সম্মুখীন হতে হয়নি।
দ্বিতীয়বার লাল কার্ড দেখেন ২০২০ সালের ফেব্রুয়ারি বোর্দোর বিপক্ষে। ওই বছরের সেপ্টেম্বরে মার্শেইয়ের বিপক্ষে তৃতীয়টি, আর ২০২০-২১ মৌসুমের শেষ দিকে লিলের বিপক্ষে চতুর্থ লাল কার্ডটি দেখেন নেইমার।
তবে এর মধ্যে সবচেয়ে হতাশার লাল কার্ড হয়তো বুধবার রাতেরটি। মাঠেই রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন নেইমার। যেটির ব্যাখ্যায় ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলেন, ‘ওর রাগ আর হতাশাটা আমি বুঝতে পারছি। ছন্দে ফেরার চেষ্টা করছিল। সামনের ম্যাচগুলো খেলার তীব্র তাড়না আছে ওর মধ্যে। এমন সময়ে (লাল কার্ড দেখলে) হতাশ হওয়ারই কথা।’
পিএসজির পরের ম্যাচ রোববার লাঁসের বিপক্ষে। লাল কার্ড দেখায় এই ম্যাচে নেইমারকে পাবেন না গালতিয়ের। পাবেন না লিওনেল মেসিকেও। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা থেকে এখনো প্যারিসে ফিরে আসেননি মেসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল