পেলের মৃত্যুতে নতুন সিদ্ধান্ত নিল ব্রাজিল সরকার
‘কালো মানিক’ খ্যাত হ্যাটট্রিক বিশ্বকাপ শিরোপাজয়ী পেলের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ক্ষমতা ছাড়ার আর মাত্র একদিন আগেই শোকাগ্রস্থ ব্রাজিলিয়ানদের পাশে দাঁড়াতেই এই শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট।
পেলেকে একজন গ্রেট সিটিজেন এবং সেরা দেশপ্রেমী হিসেবে অভিহিত করে তার বিদায়ে দুঃখ প্রকাশ করেন জেইর বলসোনারো। এক বিবৃতিতে বলেন, ‘পেলে বিশ্বের যেখানেই গিয়েছেন, সেখানেই ব্রাজিলের নামকে উর্ধ্বে তুলে ধরেছেন।’
আগামী রোববার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি টুইটারে শোকবার্তায় লিখেন, ‘আমাদের দেশটির নাম অল্প সংখ্যক কিছু ব্রাজিলিয়ান বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছেন। তাদের মধ্যে পেলে একজন।’
ব্রাজিলের সাউ পাওলো প্রদেশে বেড়ে ওঠা পেলের। ক্যারিয়ারের শুরু হয়েছিল এখানকার সান্তোস ক্লাবে। সেখানেই তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি। তবে মৃত্যুর আগ বছরটি তিনি কাটিয়েছেন গুয়ারুজা শহরে।
গতবছর পেলের কোলন ক্যান্সার ধরা পড়ার পর অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। এরপর কেমোথেরাপি দিয়ে কিছুটা সুস্থও হয়েছিলেন তিনি। কিন্তু গত ২৯ নভেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হলে আবারও হাসপাতালে ভর্তি হতে হয় পেলেকে। সেখানে একমাস কাটানোর পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন এই ফুটবল সম্রাট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live