প্রথম ম্যাচেই গোল বন্যা দেখালো বেনজেমা
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠে কার্লো আনচেলত্তির দলের কাছে ২-০ গোল ব্যবধানে হেরে যায় ভায়াদোলিদ। শেষ দিকে স্পট কিকে দলকে এগিয়ে নেন বেনজেমা। এরপরই ব্যবধান বাড়ান এই ফরাসি ফুটবলার।
প্রত্যাশিত জয় পেলেও শিরোপা ধরে রাখতে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে ভিনি জুনিয়রদের। ম্যাচের ৮২তম মিনিটে সার্জিও লিয়ন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তাও কার্লো আনচেলত্তির শিষ্যদের কঠিন চ্যালেঞ্জ জানায় দলটি।
ম্যাচের শুরুতেই ফুটবল কিংবদন্তি পেলের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশ্বকাপ বিরতি শেষে মাঠে কেমন খেলেন বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়ররা, তা নিয়ে শঙ্কা ছিল। তবে বেশ ভালোভাবেই শুরুটা করে শিরোপাধারীরা। ম্যাচের ১০তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল, কিন্তু স্বাগতিকদের গোলরক্ষক জর্দি মাসিপ ঝাঁপিয়ে পড়ে মার্কো আসেনসিওর শট রুখে দেন।
অন্যদিকে ম্যাচের ২৮তম মিনিটে ত্রাতার ভূমিকায় দেখা দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। বিপজ্জনক জায়গা থেকে সের্হিও লিয়নের শট ঠেকিয়ে দেন এই গোলকিপার। ম্যাচে ৩২তম মিনিটে দারুণ সুযোগ পেলেও তাকে ব্যর্থতায় ডুবান মাসিপ। শেষ পর্যন্ত স্কোরলাইন শূন্য রেখেই বিরতিতে যায় দল দুটি।
ম্যাচের ৭৯তম মিনিটে নৈপুণ্যে ভরা করিম বেনজেমার এক শট কর্নারের বিনিময়ে রুখে দেন ভায়াদোলিদ গোলরক্ষক। কিন্তু এর সুফল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কারণ, কর্নারের সেই বল সানচেসের হাতে লেগেছিল। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান লিওন। এতেই তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। আর স্পট কিকে দলকে এগিয়ে নেন বেনজেমা। শেষ দিকে এই ফরাসি আবারও গোল করলে ২-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লুকা মদ্রিচরা।
এই জয়ে লা লিগায় ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট ৩৭। এস্পানিওলকে হারাতে পারলে শীর্ষে ফেরার সুযোগ থাকছে বার্সার। আর সমান ১৫ ম্যাচে ভায়াদোলিদের পয়েন্ট ১৭, পয়েন্ট টেবিলে ১৫-তে আছে দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live