সাকিব-নবীদের টপকে গেল অলরাউন্ডার মিরাজ
ব্যাটে-বলে ২০২২ সালটা দুর্দান্ত কেটেছে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। নান্দনিক পারফরম্যান্সের স্বীকৃতিও পাচ্ছেন তিনি। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে এই বছরটা সোনায় সোহাগা মিরাজের। ইএসপিএন ক্রিকইনফো থেকে শুরু করে উইজডেন, প্রায় প্রত্যেকের বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন মিরাজ। সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়ার বিচারে সবাইকে পেছনে ফেলে ওয়ানডে ফরম্যাটে ২০২২ সালের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডার মিরাজ।
ব্যাটে-বলে ২০২২ সালটা দুর্দান্ত কেটেছে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
ক্রিকেট ক্যারিয়ার শেষে আঞ্জুম এখন ধারাভাষ্যকার। সেই সুবাদে বহুবার এসেছেন বাংলাদেশে। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তাই খুব কাছ থেকে জানেন। ২০২২ সালের শেষ দিনে নিজের দৃষ্টিতে বছরের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডারের নাম ঘোষণা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আঞ্জুম বলেন, “২০২২ সালের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডারের মনোনয়ন পাবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নবী ও রশিদ খান। নিশ্চিতভাবেই সাকিব, নবী ও মিরাজের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা হয়েছে। কিন্তু সম্প্রতি ভারত সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ফরম্যাটে ২০২২ সালে আমার পছন্দের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডার। ভারতের বিপক্ষে তিনি বাংলাদেশের জন্য ম্যাচ উইনার ছিলেন। পুরো বছরেই তিনি দুর্দান্ত খেলেছেন।”
ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের নায়ক মিরাজ। ২০২২ সালে ওয়ানডে সংস্করণে ১৫টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। এক সেঞ্চুরিতে তার রান সংখ্যা ৩৩০। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত মিরাজ। এই বছরে ওয়ানডে ফরম্যাটে ২৪টি উইকেট শিকার করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live