সবাইকে নতুন বার্তা দিলেন মেসি
বিশ্বকাপ জেতার পর এখনো মাঠে ফেরেননি মেসি। রোজারিওতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেখান থেকেই বছরের শেষ দিনে ভক্ত পরিবারের জন্য ভালোবাসার বার্তা পাঠিয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই বার্তায় মেসি বলেছেন তাঁর পরিবারের কথা, বন্ধুদের কথা, সারা বিশ্বের সমর্থকদের কথা।
মেসি তাঁর লেখাটা শুরু করেছিলেন এভাবে, ‘যে বছরটা শেষ হয়ে যাচ্ছে, তা কোনো দিন ভুলতে পারব না। যে স্বপ্নটা সব সময় দেখে এসেছি, সেই স্বপ্নটা এই বছরই পূরণ হয়েছে। এই আনন্দটা পরিপূর্ণ হতো না, যদি না এতটা দারুণ একটা পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারতাম। যদি না সেই সব বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারতাম, যারা সব সময় আমাকে সমর্থন দিয়ে এসেছে, যখনই হোঁচট খেয়েছি পাশে থেকেছে।’
শুধু আর্জেন্টাইন সমর্থক নয়, বিশ্বের নানা দেশের নানা দলের সমর্থকেরাও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছেন। এমনটা চেয়েছিল বলেই তো ফাইনালের আগে ফ্রান্স অধিনায়ক উগো লরিসকে ফাইনালের আগে প্রশ্ন করা হয়েছিল—আপনাদের কী পুরো দুনিয়ার বিপক্ষেই খেলতে হচ্ছে কি না?
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তো বলেছিলেন সম্ভবত আরেকটু বাড়িয়ে। তিনি বলেছিলেন, ফ্রান্সেও নাকি এমন মানুষ আছে, যারা চায় আর্জেন্টিনা ফাইনালে জিতুক।
মেসি কীভাবে সেই সব সমর্থকদের ভুলে যান, ‘যারা আমাকে অনুসরণ করে, সমর্থন দেয় তাদের সঙ্গেও এই পথটা ভাগাভাগি করার অবিশ্বাস্য আনন্দ লাগছে। প্যারিস, বার্সেলোনা ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে উৎসাহ, অনুপ্রেরণা না পেলে, যা পেয়েছি তা পাওয়া সম্ভব ছিল না। আমি আশা করছি, এই বছরটাও সবার ভালো কাটবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live