বিসিবির সিদ্ধান্তে সন্তুষ্ট নন বিপিএলের সফলতম কোচ সালাউদ্দিন
৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের এবারের আসর। যেখানে প্রাইজমানি দ্বিগুণ করেছে বিসিবি। বিপিএল চ্যাম্পিয়নরা ২ কোটি আর রানার্সআপরা পাবেন ১ কোটি টাকা। প্রাইজমানি বাড়ানো হলেও ম্যাচের গুরুত্বপূর্ণ ডিআরএস সরবরাহ করতে পারছে না বিসিবি।
গতবারের মতো এবারও গ্রুপ পর্বে এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) দিয়ে কাজ চালানো হবে, এমনটাই জানিয়েছেন বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক। তবে এলিমিনেটর পর্ব থেকে পূর্ণাঙ্গ ডিআরএস পাওয়া যাবে।
যদিও বিসিবির এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নন বিপিএলের সফলতম কোচ সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের দায়িত্বে থাকা সালাউদ্দিন জানান, যেকোনো একটি সিদ্ধান্তের জন্য কোন দলের টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, ‘এত বড় একটা টুর্নামেন্ট, ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই, স্বাভাবিক। যে কোনো একটা সিদ্ধান্তের জন্য হয়তো আপনি পুরো টুর্নামেন্ট হেরে যেতে পারেন।’
‘আমার মনে হয়, আপনারা (বোর্ড) যেহেতু অনেক সময় পেয়েছিলেন, আপনাদের তো বোর্ডের এখন অনেক টাকা... আমার কাছে মনে হয় এত বড় একটা টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস থাকা উচিত। টাকার তো অভাব নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live