সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন মেসি
রোববার লাঁসের বিপক্ষেও ম্যাচটি পিএসজি খেলেছে মেসিকে ছাড়া। কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় গেছেন মেসি। শিরোপা উৎসবের পর বড়দিনের ছুটিও কাটিয়েছেন জন্মশহর রোজারিওতে। এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি।
এমবাপ্পেদের বছর শুরু হয়েছে হার দিয়েস্ত্রাসবুর্গের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে জিতলেও লাঁসের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। সবচেয়ে বড় কথা, এ হারের কারণে শিরোপাদৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঁসের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমে গেছে পিএসজির। ১৭ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির পয়েন্ট ৪৪, মাত্র ৪ পয়েন্ট পেছনে লাঁস।
কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাওয়া এই সময়ে মেসিকে দরকার পিএসজির। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস তো আছেই, চলতি মৌসুমে ১৯ ম্যাচে ১২ গোল করে ছন্দে আছেন ক্লাবের জার্সিতেও। এরই মধ্যে মেসির আর্জেন্টাইন সতীর্থদের বেশির ভাগই বিশ্বকাপ শিরোপা জয় উদ্যাপন শেষে ক্লাবে ফিরে গেছেন। মাঠেও নেমে পড়েছেন তাঁরা। কিন্তু মেসির ছুটি শেষ হচ্ছে কবে?
স্ত্রাসবুর্গ ম্যাচের দিন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের জানিয়েছিলেন, ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে মেসিকে। ২ বা ৩ জানুয়ারিতে দলে যোগ দেওয়ার কথা তাঁর। তবে আজ ফরাসি সংবাদমাধ্যম লেকিপের খবরে বলা হয়েছে, মেসি প্যারিসে ফিরবেন মঙ্গলবার (৪ জানুয়ারি)। শুধু ফিরলেই তো আর খেলতে পারবেন না, দুই সপ্তাহ খেলার বাইরে থাকায় শরীরকে সঠিক জায়গায় ফিরিয়ে আনতে পর্যাপ্ত অনুশীলনও দরকার।
নিশ্চিতভাবেই বছরের সবচেয়ে সেরা মুহূর্ত লিওনেল মেসির বিশ্বকাপ ট্রফিতে চুমু খাওয়ার দৃশ্যটিসে ক্ষেত্রে কবে মাঠে ফিরতে পারবেন মেসি? পিএসজির পরবর্তী ম্যাচ শুক্রবার। ফ্রেঞ্চ কাপের ম্যাচটিতে প্রতিপক্ষ শাতোরু। আর লিগ আঁ-তে পরের ম্যাচ অঁজার বিপক্ষে, ১১ জানুয়ারি। এমনিতে স্বাভাবিক অবস্থাতেও কাপের অগুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় তারকা খেলোয়াড়দের সাধারণত বিশ্রাম দেয় বড় দলগুলো। এ ম্যাচের জন্য মেসির ছুটি সংক্ষিপ্ত করে তাঁকে দ্রুত নিয়ে আসার পরিকল্পনা না-ই করার কথা পিএসজির।
তাই স্বাভাবিকভাবেই দুই সপ্তাহের ছুটি কাটিয়ে পিএসজিতে হয়তো ফিরবেন মেসি। সবকিছু ঠিক থাকলে অঁজার বিপক্ষে ১১ জানুয়ারি মাঠে নামবেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!