পাকিস্তান বনাম নিউজিল্যান্ড: লড়াই হলো সেয়ানে সেয়ানে
করাচিতে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দারুণ ব্যাটিং দৃঢ়তা দেখায় নিউজিল্যান্ডের টপ অর্ডার। দিনের বেশির ভাগ সময়ই পাত্তা পায়নি পাকিস্তান। তবে শেষ সেশনে এসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ফলে লড়াই জমে যায়।
প্রথম উইকেটেই ১৩৪ রানের জুটি গড়ে নিউজিল্যান্ড। পাকিস্তানের বোলারদের দিশেহারা করে দেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। ল্যাথামকে শিকার করে অবশেষে সেই জুটি ভাঙেন নাসিম শাহ। প্রথম দুই সেশনে এটিই ছিল পাকিস্তানের একমাত্র সাফল্য। চা বিরতিতে যাওয়ার আগে নিউজিল্যান্ড সংগ্রহ করে ফেলে ২২৬ রান, উইকেট হারায় মাত্র একটি। ল্যাথাম ১০০ বলে করেন ৭১ রান।
চা বিরতির আগেই তিন অঙ্ক স্পর্শ করেন কনওয়ে। ১৫৬ বলে শতক হাঁকান তিনি। তবে চা বিরতি থেকে ফিরেই ভিন্ন রূপ ধারণ করে পাকিস্তান ও এলোমেলো হয়ে যায় নিউজিল্যান্ড। শেষ সেশনেই পাঁচটি উইকেট হারিয়েছে কিউইরা। চা বিরতির ঠিক পরেই কনওয়েকে শিকার করেন আগা সালমান। ১৯১ বলে ১২২ রানে থামেন তিনি। ২০২৩ এর প্রথম শতক হাঁকানোর পথে তার ব্যাট থেকে আসে ১৬টি চার ও একটি চার।
কেন উইলিয়ামসন বরাবরের মতোই ধৈর্যের পরিচয় দেন। তবে ইনিংস বড় করতে পারেননি। কনওয়ে ফেরার পরেই ওভারেই উইলিয়ামসনকে শিকার করেন নাসিম। সাবেক কিউই অধিনায়ক করেন ৯১ বলে ৩৬ রান। পাঁচ ওভার পরই ড্যারিল মিচেলকে বোল্ড করেন সালমান।
১০ ওভার পরই আবারো জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। এবার সাজঘরে ফেরেন হেনরি নিকোলস ও মাইকেল ব্রেসওয়েল। উইকেট দুইটি শিকার করেন সালমান ও আবরার আহমেদ। ২৭৯ রানে ছয়টি উইকেট পড়ে কিউইদের।
৩০৯ রান দিন শেষ করেছে নিউজিল্যান্ড। টম ব্লান্ডেল ৬২ বলে ৩০ রান ও ইশ সোধি ২৯ বলে ১১ রানে ক্রিজে আছেন। পাকিস্তানের পক্ষে সালমান তিনটি, নাসিম দুইটি ও আবরার একটি উইকেট নিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!