শেষ হলো ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, দেখেনিন ফলাফল
মঙ্গলবার রাতে এই ম্যাচে ভারত টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়েছিল দুই খেলোয়াড় শুভমান গিল আর শিভাম মাভির। গিল (৭) ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তবে মাভি তার প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন। ৪ ওভারে ২২ রান খরচায় একাই ৪ উইকেট নিয়েছেন এই পেসার।
টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ভারত। ইশান কিশান ২৯ বলে ৩৭, হার্দিক পান্ডিয়া ২৭ বলে করেন ২৯ রান।
১৫তম ওভারে ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সেখান থেকে দীপক হুদা আর অক্ষর প্যাটেল ৩৫ বলে গড়েন ৬৮ রানের ঝোড়ো জুটি। হুদা ২৩ বলে ১ চার আর ৪ ছক্কায় খেলেন ৪১ রানের বিধ্বংসী এক ইনিংস। ২০ বলে অপরাজিত ৩১ করেন অক্ষর।
জবাবে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে শ্রীলঙ্কা। তবে অধিনায়ক দাসুন শানাকা হাল ধরেন দলের। ১০ বলে ২১ রানের ছোটোখাটো ঝড় তুলে ওয়ানিন্দু হাসারাঙ্গা ফেরেন। এর এক ওভার পর শানাকাও আউট হয়ে যান (২৭ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৫)।
তবে শেষ ওভার পর্যন্ত লড়াই জমিয়ে রাখেন চামিকা করুনারত্নে। অক্ষর প্যাটেলের করা ইনিংসের শেষ ওভারে ১০ রান দরকার ছিল শ্রীলঙ্কার। হাতে ছিল ৩ উইকেট।
ওয়াইড দিয়ে ওভার শুরু করেন অক্ষর। পরের বলে এক নেন রাজিথা। দ্বিতীয় বলটিতে রান নিতে পারেননি চামিকা। তবে তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন তিনি। শেষ তিন বলে ৫ দরকার পড়ে শ্রীলঙ্কার। সেই সময়ও বোঝা যাচ্ছিল, কে জিততে যাচ্ছে এই ম্যাচ।
চতুর্থ বলটি মিস করেন চামিকা। পঞ্চম বলে তিনি দুই নিতে গেলে রানআউটের কবলে পড়েন রাজিথা। শেষ বলে দরকার পড়ে ৪। কিন্তু বাউন্ডারি হাঁকাতে পারেননি চামিকা। বরং ডিপমিডউইকেটে ঠেলে তিনি ফের দুই নিতে গেলে রানআউট হন দিলশান মধুশঙ্কা। চামিকা অপরাজিত থাকেন ১৬ বলে ২৩ করে। ভারত পায় ২ রানের রুদ্ধশ্বাস জয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!