শেষ খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
প্রথমে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস। সাব্বির রহমানের সাথে গোল্ডেন ডাকের শিকার হন অধিনায়ক তামিম ইকবাল, যিনি ব্যাট করতে নেমেছিলেন ৪ নম্বরে। ওপেনিংয়ে আলোচিত হাবিবুর রহমান সোহান ২ বার জীবন পেয়ে ১০ বলে করেন ১৬ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান আসে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাট থেকে, ৩৩ বলের মোকাবেলায়। এছাড়া ১৩ বলে ১১ রান করেন নাসুম আহমেদ। রংপুরের পক্ষে ৪ ওভারে ৮ রানের খরচায় রাকিবুল হাসান এবং ২ ওভারে ২ রানের খরচায় শেখ মেহেদী হাসান দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান গোল্ডেন ডাকের শিকার হন। রানের খাতা খুলতে পারেননি রনি তালুকদারও। তবে সিকান্দার রাজার ২৫ বলে ৩১ ও পারভেজ হোসেন ইমনের ১৫ বলে ২০ রানের দুই ইনিংস দলকে বিপদে পড়তে দেয়নি।
দুজনই স্বেচ্ছায় ফেরেন সাজঘরে। নাঈম শেখ ১০ বলে করেন ১৬ রান। দারুণ তিনটি ক্যাচ নেওয়ার পাশাপাশি বল হাতে একটি উইকেট শিকার করা শামিম হোসেন পাটোয়ারি ২ বলে দুটি চার হাঁকিয়ে ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। রংপুর জয় পায় ১০.৩ ওভারে, ৭ উইকেটের বিনিময়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live