বিসিবিকে ধুয়ে দিলেন সাকিব
টাইগারদের ঘিরে বাংলাদেশে ক্রিকেটীয় বাজারটাও বেশ বড়। অথচ এই দেশে এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগের সঠিক কাঠামো গড়ে উঠেনি। এরজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এই ক্রিকেটার মনে করছেন বিসিবির কখনো সদিচ্ছা ছিল না বিপিএলকে ঘিরে।
বিপিএলের দুরবস্থা নিয়ে সাকিব বিসিবিকে একহাত নিয়ে বলেন,
‘পারেনি নাকি চায়নি? জানি না… বলাটা কঠিন। চাইলে না পারার কোনো কারণ আমি দেখি না, বাংলাদেশের যে সম্ভাবনা। আমার ধারণা, আমরা সৎ মনে কখনও চাইনি, ওরকম কিছু করতে। এ কারণেই হয়নি এখনও পর্যন্ত।
বাজার নেই, কারণ আমরা বাজার তৈরি করতে পারিনি। এই বাজার অনেক বড় হওয়ার কথা ছিল। এমন কোনো প্রত্যন্ত অঞ্চল দেখবেন না যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। অজপাড়াগায়েও কোনোমতে একটা ব্যাট, একটা বল, বল না পেলে অন্য কিছু দিয়ে ক্রিকেট খেলছে। এমন তো না যে এটার জনপ্রিয়তা নাই। ১৬-২০ কোটি মানুষের দেশে এত পছন্দের খেলায় বাজার থাকবে না, এটা বিশ্বাস করা খুবই দুঃখজনক। আমি অন্তত বিশ্বাস করি না। মার্কেটিংয়ের জায়গা থেকে এটা অনেক বড় ব্যর্থতা।
জানি না! বাজেট সংকট বোধহয় বিসিবির। সদিচ্ছা থাকলে আমি তো কোনো কিছু থেমে থাকার কিছু দেখি না। ৩ মাস আগে ড্রাফট হবে না, অকশন হবে না, ডিআরএস থাকবে না, ২ মাস আগে থেকে দল গঠন থাকবে না- আমি এত এসবের কোনো কারণ দেখি না। এক খেলোয়াড় একদিন আসবে ২ দিন পর চলে যাবে। কে কখন আসবে যাবে কেউ জানে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live