অনেকদিন পর ঘরে ফিরলাম : মাশরাফি
তার কাছে শেরে বাংলা স্টেডিয়ামের সবুজ ঘাসে ফেরা মানে ঘরে ফেরা। জাতীয় দল, ঘরোয়া লিগের ম্যাচ আর অনুশীলন মিলিয়ে ওই মাঠেই তো পড়ে থাকলেন তারা। আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি রাজনীতিতে নাম লেখানো এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ওই ম্যাশ আবার মিরপুরে ফেরাকে ঘরে ফেরার সঙ্গে তুলনা করেছেন।
নিজের ফেসবুক পেজে এক ভিডিও দিয়ে মাশরাফি লিখেছেন, ‘অনেকদিন পর ঘরে ফিরলাম।’ ভিডিওতে দেখা যায় ম্যাশ সিলেট স্ট্রাইকার্সের সতীর্থদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। বোলিং অনুশীলন করছেন। দীর্ঘ দিন মুশফিকুর রহিমের সঙ্গে খেলেছেন তিনি। ওই মুশিকে আলিঙ্গনে বাঁধেন দেশের জার্সিতে নেতৃত্ব দিয়ে দেশকে সবচেয়ে বেশি ওয়ানডে জেতানো ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত পেসার।
সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলে আলো কাড়ার মতো দেশি-বিদেশি বেশ ক’জন খেলোয়াড় টেনেছে। মাশরাফির সঙ্গে মুশফিক আছেন। টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত খেলবেন সিলেটে। পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার থিসারা আছেন দলটিতে। যদিও নেতৃত্বভার কার কাছে থাকবে তা নিশ্চিত হয়নি। তবে দলে ম্যাশের প্রভাব নিশ্চয় থাকবে। মাঝারি মানের ওই দলটাকে তিনি ও তার দল কতদূর নিতে পারেন সেটাই দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা