নিউজিল্যান্ডকে পাল্টা জাবাব দিচ্ছে পাকিস্তান
এদিন ৩ উইকেটে ১৫৪ রানে শাকিলকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন ইমাম-উল-হক। এদিন সকালে বেশিক্ষণ টিকতে পারেননি ইমাম। আগের দিনের ৭৪ রানের সঙ্গে ৯ রান যোগ করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
ইমামের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসের হাল ধরে শাকিল ও সরফরাজ আহমেদ। এই জুটিতেই চাপ কাটিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিকরা। ২৩৮ বলে দুজন মিলে যোগ করেন ১৫০ রান।
আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে সরফরাজের বিদায়ে ভাঙে জুটি। ড্যারিল মিচেলের লেগ সাইডে করা বল উইকেটরক্ষক টম ব্লান্ডেল ধরে ভেঙে দেন স্টাম্প। অনেকবার রিভিউ দেখে আম্পায়ার সরফরাজকে আউটের সিদ্ধান্ত দেন।
তবে পাকিস্তানি সংবাদমাধ্যম ও সমর্থকদের দাবি সরফরাজের পা ক্রিজের ভেতরে মাটি ছুঁয়ে ছিল। দলে ফিরে নিজেকে প্রমাণ করা সরফরাজ অবশ্য আউট হওয়ার আগে খেলেছেন ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। প্রত্যাবর্তনের পর এটি টানা তৃতীয় ফিফটি তার।
সরফরাজ আউট হওয়ার আগেই অবশ্য নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শাকিল। শতরানের মাইলফলকে পৌঁছাতে তার লেগেছে ২৪১ বল। সেঞ্চুরি করেও অবশ্য হাল ছাড়েননি এই ব্যাটার। তাঁকে সঙ্গ দিয়ে ৪১ রান করে আউট হন আগা সালমান। শাকিল এক প্রান্ত আগলে রাখলেও আজাজ প্যাটেল ও ইশ সোধির ঘূর্ণিতে নাকাল হয়ে ফিরেছেন অন্যরা।
শেষ পর্যন্ত ১ উইকেট হাতে রেখে ৪২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে পাকিস্তান। ১২৪ রানে অপরাজিত আছেন শাকিল, তার সঙ্গে আছেন আবরার আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live