‘শিরোপা জিতলেও উষ্ণ অভ্যর্থনা প্রাপ্য নয় মেসির’
ফাইনালে মঞ্চে হারানো সেই ফ্রান্সেই বিশ্বকাপ শেষে পাড়ি জমালেন মেসি। উদ্দেশ্য ক্লাব ফুটবলে নিজের দল প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) সার্ভিস দেওয়া। বিশ্বকাপের আগে ক্লাবটির হয়ে ফর্ম খুঁজে পেলেও এর আগে দলটির জার্সিতে মেসি ছিলেন নিষ্প্রভ।
পিএসজিতে যোগ দিয়ে প্রথম মৌসুমে ২৬ ম্যাচ খেলে মোটে ৬টি গোল করতে পারেন মেসি। এরসঙ্গে ১৫টি অ্যাসিস্ট কোনোভাবেই মেসির নামের পাশে মানানসই নয়। প্রথম মৌসুমে পিএসজির হয়ে এত বাজে পারফরম্যান্সের পর বিশ্বকাপ জিতলেও ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা প্রাপ্য নয় মেসির, এমনটাই দাবি করলেন ক্লাবটির সাবেক ফুটবলার জেরোমে রোথান।
আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ফরাসি ও পিএসজির ফুটবলার বলেন, ‘সে (মেসি) দেড় বছর ধরে পিএসজিতে আছে এবং প্রথম বছরটা পুরোপুরি নষ্ট করেছে। মানিয়ে নিতে সময় নেয়াতে আমার আপত্তি নেই কিন্তু লিও মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। এই ধরণের খেলোয়াড়দের মানিয়ে নিতে কিছুটা কম সময় লাগার কথা।
আমার মতে প্রথম বছরে নেইমারের মতো তিনিও (সঠিক মানসিকতা) থেকে অনেক দূরে ছিলেন যার ফলে তাদের নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে।
হ্যাঁ, গত বছর তারা খুব বেশি করে ফেলেছিল। অনেক ভক্ত তো তাকে অপমানও করেছিল। আসলে তারা লিগ ওয়ানে পিএসজির জার্সিতে মেসিকে পারফর্ম করতে দেখতে চেয়েছিল। ঠিক আমার মতোই। সে না পারায় আমরা হতাশ হয়েছি।
এবং এরপরে, তার বিশ্বকাপ জেতার জন্য তাকে অভিবাদন জানানোটা কী ভক্তদের ভালো লেগেছিল, আপনি জিজ্ঞেস করতে পারেন। কিংবা মেসিও কী বিষয়টি উপভোগ করেছেন? আপনি জিজ্ঞেস করতে পারেন, উত্তর কেবল না-ই আসবে।’
রোথানের সাক্ষাতকারের এমন দিনেই পিএসজি কর্তৃপক্ষ এবং দলটির ফুটবলাররা অভিবাদন জানিয়েছেন মেসিকে। ক্লাবের পক্ষ থেকে ক্রেস্টও প্রদান করা হয় আর্জেন্টাইন সুপারস্টারকে। তেমনই একটি ভিডিও প্রকাশ করেছে পিএসজি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!