রাজশাহীর সেই লিগের কাছে আমার অনেক ঋণ বললেন সিকান্দার রাজা
রাজশাহীর স্থানীয় লিগটিতে 'রাইমা রেঞ্জার্স' দলে খেলেছেন রাজা, রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে এসে সেই লিগের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন,
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিম্বাবুয়ের এই অল-রাউন্ডার গতকাল বুধবার বলছিলেন, 'আমার মনে আছে, যখন রাজশাহীতে খেলতে গেলাম, তখন ক্রিকেট তেমন উপভোগ করতে পারছিলাম না, ক্রিকেট খেলাটা কঠিন মনে হচ্ছিল আমার কাছে
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করেছিলাম, তবু সত্যি বলতে উপভোগ করতে পারছিলাম না, এরপর ডেভ হাটনকে (জিম্বাবুয়ের প্রধান কোচ) নিয়োগ দেওয়া হলো, আমি রাজশাহীতে এলাম, আমার মনে হয়, রাজশাহীর ওই টুর্নামেন্ট আমার মনকে সতেজ করে তুলেছে
সবকিছু পেছনে ফেলে আমি ক্রিকেটে আনন্দ খুঁজছিলাম, রাজশাহীর ওই সুযোগটা তখন এসেছিল,'গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৮ ইনিংসে ৩ সেঞ্চুরি আর ৭ ফিফটিতে করেছেন ১৩৮০ রান, গড় ৪০.৫৮, বল হাতেও শিকার করেছেন ৩৩ উইকেট
দারুণ পারফর্মেন্সে আইপিএলে পাঞ্জাব কিংসে সুযোগ পাওয়া রাজা আরও বলেন তিনি বিপিএলে দল পাবেন বলেও আশা করেননি, 'রাজশাহী থেকে (টি-টোয়েন্টি বিশ্বকাপে) বাছাইপর্ব খেলতে গেলাম, জিম্বাবুয়ে বিশ্বকাপের মূল পর্বে নাম লেখাল, আমিও ভালো খেললাম, এরপর বাকিটা আপনারা জানেন, তিন মাসের মধ্যে আইপিএল... কী বলব... এটি রোমাঞ্চকর, আমি বিপিএলেও দল পাওয়ার আশা করিনি,'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live