নিজেদের আর্জেন্টিনার সঙ্গে তুলনা করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, নেট দুনিয়াতে সমালোচনা ঝড়
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর সিলেট সিক্সার্স। মাশরাফি বিন মর্তুজার সিলেট ৮ উইকেটে হেসেখেলেই হারিয়েছে শুভাগতহোমের চট্টগ্রামকে।
ম্যাচ হারের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছে, যে স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে হাস্যরস। ক্রিকেটপ্রেমীরা রীতিমত ধুয়ে দিচ্ছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়কে মনে করিয়ে দিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের স্ট্যাটাসে লিখেছে, ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল।’
নেতিবাচক কমেন্ট আর বিদ্রুপে ভেসে যাচ্ছে এই স্ট্যাটাসটি। কেউ লিখেছেন, ‘কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি।’ কেউ লিখেছেন, ‘কিন্তু আর্জেন্টিনা টিমে তো লর্ড প্লেয়ারে ভরপুর ছিল না তোমাদের মতো।’ কারও মন্তব্য, ‘উদ্বোধনী ম্যাচে কাতারও হেরেছিল, তারাই সবার আগে বিদায় নেয়।’
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিপিএল বিনোদনের কেন্দ্র,তার সদর দপ্তর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।’ আরেকজন লিখেছেন, ‘আর্জেন্টিনার মেসি ছিল, চট্টগ্রামের কে আছে?’ এমনই নানা নেতিবাচক কমেন্টে ভরে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কমেন্ট বক্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live