অবিশ্বাস্য: ফ্রান্স ফাইনালে না উঠলে আর্জেন্টিনা ‘বিশ্বকাপ জিতত না’
৩০ বছর বয়সী এই ডিফেন্ডার কাতার থেকে আর্জেন্টিনায় ফিরে প্রথম এক সপ্তাহ কাটিয়েছিলেন ট্রফি উদ্যাপনে। এরপর গত ২৭ ডিসেম্বর দীর্ঘ দিনের বান্ধবী ক্যারোলিনা কারবাগনির সঙ্গে বিবাহ সেরে নিয়েছেন। বিশ্বকাপ উদ্যাপন আর বিবাহ শেষে ফ্রান্সে ফিরেছেন গত সপ্তাহে। যদিও লিগ আঁ-র ক্লাব লিঁওর হয়ে এখনো মাঠে নামেননি।
ক্লাব ফুটবলে ব্যস্ত হয়ে ওঠার আগে কাতার বিশ্বকাপের স্মৃতি ভাগাভাগি করতে চাইলেন তালিয়াফিকো। এ জন্য হাজির হয়েছিলেন টুইচ ব্রডকাস্টে। সেখানেই বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের স্মৃতিচারণের এক পর্যায়ে ‘ফ্রান্স ফাইনালে না উঠলে আর্জেন্টিনার কী হতো’ বলে ওই কাল্পনিক দৃশ্যপট সামনে এনেছেন।
কথাটা এসেছে গ্রুপ পর্বের পোল্যান্ড ম্যাচের কথা বলতে গিয়ে। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে একই সময়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-পোল্যান্ড, মেক্সিকো-সৌদি আরব। দুই ম্যাচ শেষে চার দলের সামনেই দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ খোলা ছিল। এর মধ্যে পোল্যান্ডের পয়েন্ট ছিল ৪, আর্জেন্টিনা ও সৌদি আরবের ৩ করে আর মেক্সিকোর ১।
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪৬ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। অন্য ম্যাচে ৫২ মিনিটের মধ্যে সৌদি আরবের জালে দুবার বল পাঠিয়ে দেয় মেক্সিকো। ওই মুহূর্তের সমীকরণ ছিল এরকম—শেষ বাঁশি পর্যন্ত দুই ম্যাচের ফল একই থাকলে মেক্সিকো ও পোল্যান্ডের পয়েন্ট সমান হবে ঠিকই, কিন্তু গোল ব্যবধানে এক গোলে এগিয়ে থাকবে পোল্যান্ড। কিন্তু আর্জেন্টিনা আরেকটি গোল করলে বিপদে পড়ে যাবে পোলিশরা, বাদ পড়ে যেতে পারে প্রথম রাউন্ড থেকে।
ম্যাচের ওই সময়ে পোল্যান্ডের লক্ষ্য হয়ে ওঠে আর্জেন্টিনা, যেন আর কোনো গোল করতে না পারে। সেই সময়ের বর্ণনা দিয়ে তালিয়াফিকো বলেন, ‘আমরা প্রথম গোলটা দেওয়ার পর পোল্যান্ড আর খেলতে চাইছিল না। এরপর আমরা (৬৭তম মিনিটে) দ্বিতীয় গোলটিও দিয়ে ফেলি। আমার মনে পড়ে ৬০ মিনিটের দিকে পোল্যান্ডের একজন ভাঙা ভাঙা স্প্যানিশে আমাকে বলল, আর আক্রমণ করো না। যা হয়েছে, তোমাদের জন্য যথেষ্ট।’
সেদিন হুলিয়ান আলভারেজের গোলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে সৌদি আরবের বিপক্ষে যোগ করা সময়ে এক গোল হজম করে বসে মেক্সিকো। ২-১ ব্যবধানে জিতলেও গোল ব্যবধানে এ গোল পিছিয়ে থাকায় প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় মেক্সিকানরা।
সমীকরণের প্রসঙ্গ টেনে তালিয়াফিকো হাসির ছলে বলতে শুরু করেন, ‘পোল্যান্ড ভেবেছিল মেক্সিকো ২ বা ৩ গোলের ব্যবধানে জিতে যাবে। যে কারণে আমাদের আর আক্রমণে না যেতে অনুরোধ করল। আমি যদি সেদিন গোল করতাম পোল্যান্ড বাদ পড়ে যেত। সবকিছুই তখন বদলে যেত। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে খেলত মেক্সিকো। আর মেক্সিকো ফ্রান্সকে হারিয়ে দিলে একটা ওলট-পালট ঘটে যেত। আমরা চ্যাম্পিয়নও হতে পারতাম না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!