সূর্যের অবিশ্বাস্য ব্যাটিংয়ের তৃতীয় সেঞ্চুরি, বড় জয়ে সিরিজ ভারতের
শনিবার রাতে রাজকোটে সূর্যের অবিশ্বাস্য ব্যাটিংয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়েছে ভারত। তাতে তিন ম্যাচের সিরিজ হার্দিক পান্ডিয়ার দল জিতেছে ২-১ ব্যবধানে। এ নিয়ে ঘরের মাঠে টানা ১১টি সিরিজ অপরাজিত রইলো ভারত। এর মধ্যে একটি মাত্র সিরিজ তারা ড্র করেছে।
টস জিতে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২২৮ রানের পাহাড় গড়েছিল ভারত। সূর্যকুমার ৫১ বলে খেলেন ১১২ রানের হার না মানা ইনিংস, যে ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি (৭ চার, ৯ ছক্কা)।
ইশান কিশান (১) শুরুতেই ফিরলেও রাহুল ত্রিপাথি আর শুভমান গিল টি-টোয়েন্টির ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন। ত্রিপাথি ১৬ বলে ৩৫ আর গিল ৩৬ বলে করেন ৪৬ রান।
এরপরের সময়টা শুধুই সূর্য-ঝড়ের। শেষদিকে তার ঝড়ে হাওয়া লাগিয়েছেন অক্ষর প্যাটেল। ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।
বড় রান তাড়ায় ১৩ ওভারে ১০৭ রানে ৬ উইকেট হারানোর পর আর আশা ছিল না শ্রীলঙ্কার। ধুঁকতে ধুঁকতে তারা শেষ পর্যন্ত ১৬. ৪ ওভারে অলআউট হয় ১৩৭ রানে।
পাথুম নিশাঙ্কাকে নিয়ে কুশল মেন্ডিস ২৯ বলে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়লেও কেউই সেট হয়ে ইনিংস বড় করতে পারেনি।
নিশাঙ্কা ১৭ বলে ১৫, কুশল ১৫ বলে ২৩, ধনঞ্জয়া ডি সিলভা ১৪ বলে ২২, চারিথ আসালাঙ্কা ১৪ বলে ১৯ আর দাসুন শানাকা করেন ১৭ বলে ২৩ রান।
অর্শদীপ সিং ২০ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট উমরান মালিক, হার্দিক পান্ডিয়া আর ইয়ুজবেন্দ্র চাহালের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live