ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন ফ্রান্সের অধিনায়ক
ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। সেখানে লরিস বলেছেন, ‘আমার মনে হয়, আমি সবটা দিয়ে ফেলেছি। তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।’
বিশ্বকাপ ফাইনাল হারার প্রায় তিন সপ্তাহ পর অবসরে গেলেন ফ্রান্স অধিনায়ক। সামনেই ২০২৪ ইউরোর বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে। ফ্রান্সের পরিকল্পনা সেই ইউরোকে ঘিরেই। এরই মধ্যে দিদিয়ের দেশমের সঙ্গে নতুন চুক্তিও সম্পন্ন হয়ে গেছে। পুরোনো কোচের সঙ্গে নতুন ‘প্রকল্প’ শুরু করার আগেই ফ্রান্সের জার্সি তুলে রাখছেন লরিস।
এই গোলরক্ষকের মতে বিদায় বলার এটাই ঠিক সময়, ‘ইউরোর বাছাইপর্ব শুরু হবে আড়াই মাস পরই, তাই এখনই অবসরে যাওয়ার সেরা সময়। আর একটা সময় তো আসেই, যখন বিদায় বলতে হয়। আর আমি সব সময়ই বলি, ফ্রান্স ফুটবল দল নির্দিষ্ট কোনো ফুটবলারের ওপর নির্ভরশীল নয়।’
ফ্রান্সের জার্সিতে লরিসের অভিষেক ২০০৮ সালে, উরুগুয়ের বিপক্ষে। খেলেছেন ১৪৫ ম্যাচ, যার শেষটা কাতার বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে। ফরাসিদের নেতৃত্ব দিয়েছেন ১২১টি ম্যাচে। অধিনায়ক ও ফুটবলার হিসেবে সেরা অর্জন ২০১৮ বিশ্বকাপ জেতা।
এই মুহূর্তে পরিবারকে আরও বেশি সময় দিতে চান লরিস। আরও কিছু বছর সর্বোচ্চ স্তরের ক্লাব ফুটবল খেলে যেতে চাওয়া এই ফুটবলারের জায়গা ফ্রান্স দলে কে নিতে পারেন সেটাও বলেছেন এই গোলরক্ষক, ‘১৪টির বেশি মৌসুম ফ্রান্সের হয়ে খেলেছি, এটা অনেক বড় বিষয়। আমি মানসিকভাবে কিছুটা ক্লান্তও। এসি মিলানের গোলরক্ষক মাইক মাইগনান খেলার জন্য প্রস্তুত। আমার পরিবারকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। তবে আশা করছি, সর্বোচ্চ স্তরের ক্লাব ফুটবল আরও কিছু বছর খেলতে পারব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি