সিলেটের এত সফলতার আসল রহস্য ফাঁস
আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৪৯ রানে থামিয়ে ৫ উইকেটের দারুন জয়। আবারো স্পেশালিস্ট ব্যাটারদের কার্যকর অবদানে ধরা দিল দারুন জয়। নাজমুল শান্ত (২১ বলে ১৯ ), তৌহিদ হৃদয় (৩৭ বলে ৫৬), জাকির হাসান (১০ বলে ২০) ও মুশফিকুর রহিম নটাাউট ২৮ (২৫ বলে)।
তিন ম্যাচে রান তাড়া করে জয় এবং তিনটির ধরন তিনরকম। একটি একশো‘র কম ছিল টার্গেট। পরের খেলায প্রায় দু‘শো রান তাড়া করে। আর আজ দেড়শো টার্গেট ছুঁয়ে ফেলা।
কাগজে কলমে প্রথম তিনে তো নয়ই, চার নম্বর দল হিসেবেও ধরা হয়নি সিলেট স্ট্রাইকার্সকে; কিন্তু মাঠে দলটির ভিন্ন চেহারা। প্রথম তিন খেলায় জিতে লিগ টেবিলে সবার ওপরে চলে যাওয়া, মাঠে প্রতিপক্ষর ওপর পূর্ণ আধিপত্য বিস্তার ও কর্তৃত্ব ফলানো সাফল্য। এ উত্তরণ ও সাফল্যের পিছনের গল্পটা কী?
মাশরাফির যোগ্য ও দক্ষ নেতৃত্বর কারণেই মাঠে সিলেট দুর্বার? নাকি ব্যাটারদের জায়গামত জ্বলে ওঠার কারণেই প্রতিপক্ষর রান টপকে জয়ের বন্দরে পৌছে যাচ্ছে সিলেট?
এ কৌতুহলি প্রশ্ন সবার। আজ সোমবার কুমিল্লাকে হারানোর পর ম্যাচ সেরা পারফরমার তৌহিদ হৃদয় দিয়েছেন এ প্রশ্নের উত্তর। তার ব্যাখ্যা, ‘আমাদের স্বাধীনতাটা খুব ভালোভাবেই দেওয়া আছে দল থেকে। কোচ থেকে শুরু করে সবাই আমাদের সাপোর্ট করছেন। আমরা হয়তো প্রতিদিন সফল হবো না কিন্তু যদি আমাদের অ্যাপ্রোচটা ঠিক থাকে, ম্যাক্সিমাম টাইম আমরা সফল হবো ইনশাল্লাহ।’
তৌহিদ হৃদয়ের কথায় পরিষ্কার, অধিনায়ক মাশরাফি, কোচ রাজিন আর পুরো সিলেট ম্যানেজমেন্ট ব্যাটারদের ‘ফিয়ারলেস’ ক্রিকেট খেলার অবারিত সুযোগ দিয়েছেন। তারা যাতে নিজ নিজ স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, তাও বলে দেয়া আছে। তাই তৌহিদ হৃদয়, জাকির হাসানরা উইকেটে গিয়েই অবলীলায় আক্রমনাত্তক উইলোবাজিতে মেতে উঠেছেন। চার ও ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন। আর তাতেই প্রতিপক্ষ বোলিং পুরে ছারখার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!