অবিশ্বাস্য: ২৪ ঘণ্টায় ২৪ ডিম
পাকিস্তানের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হারিস রউফ জানান, তিনি দিনে ২৪টি ডিম খান। মূলত ওজন বাড়ানোর লক্ষ্যে ডিমগুলো খান বলেও জানান ডানহাতি এই ফাস্ট বোলার। এ সময় তাকে প্রশ্ন করা হয়, এমন ডায়েটের পরামর্শক কে?
এর জবাবে হারিস বলেন, ‘আমি দিনে তিনবেলায় আটটি করে মোট ২৪টি ডিম খাই। আকিব জাভেদ আমাকে এই পরামর্শ দিয়েছেন। যখন আমি ক্রিকেট একাডেমিতে গিয়েছি, তখন রুমটাতে ডিমের স্তূপ দেখেছিলাম। আমার মনে হচ্ছিল, আমি বোধ হয় পোলট্রি ফার্মে চলে এসেছি!’
ওজন বাড়াতে এই ডায়েট মানেন রউফ, ‘আমি যখন খেলতে আসি, তখন আমার ওজন ছিল ৭২ কেজি। আকিব ভাই (আকিব জাভেদ) আমাকে বললেন, উচ্চতা অনুসারে আমার ওজন ৮২-৮৩ কেজি হওয়া প্রয়োজন। এই ডায়েট মেনে এখন আমার ওজন ৮২ কেজি।’
নেট বোলার হিসেবে পাকিস্তান দলের সঙ্গে অনুশীলন করতেন ২৯ বছর বয়সী এই বোলার। অভাবনীয় উন্নতি দেখিয়ে পাকিস্তানের তিন ফরম্যাটের দলেই নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। ২০২০ সালে অভিষেকের পর ১৬ ম্যাচে ওয়ানডেতে নিয়েছেন ২৯ উইকেট। ৫৭ টি-টোয়েন্টিতে রউফের ঝুলিতে ৭২ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন