তৌহিদ ও শান্তর ব্যাটিং ঝড়ে ঢাকাকে বিশাল রানের টার্গেট দিল সিলেট
এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ হারিসকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় করেন তাসকিন আহমেদ। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারালেও এই ম্যাচেও দলটির হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও হৃদিয়।
দুজন মিলে পাওয়ার প্লে'তে স্কোরবোর্ডে যোগ করেন ৫০ রান। দলকে ৫০'র ওপর নিয়ে যাওয়ার পর আরও হাত খুলে খেলতে থাকে এই জুটি। দুজনই আক্রমণাত্মক মনোভাবে ব্যাটিং করে দলকে দ্রুত ১০০ রানের ঘরে নিয়ে যান।
শান্ত তুলে নেন হাফ সেঞ্চুরি। কিন্তু মাইলফলকে পৌঁছে ৩৯ বলে ৫৭ রান করা শান্ত আল আমিনের বলে আউট হন আহমেদ শেহজাদকে ক্যাচ দিয়ে। খানিক পর চারে নামা জাকির ফেরেন ১০ রানে।
তবে দ্রুত ২ উইকেট হারালেও হৃদয় একপ্রান্ত ধরে রেখে রান তুলতে থাকেন। কিন্তু এর মাঝে আরাফাত সানিকে ৬ রানে উইকেট ছুড়ে দেন মুশফিকুর রহিম। হৃদয় এর পর তুলে নেন হাফ সেঞ্চুরি।
মাইলফলকে পৌঁছে থেমে যাননি হৃদয়। থিসারা ১১ ও ইমাদও ওয়াসিম এক রানে আউট হলেও আকবরকে সঙ্গে নয়ে দলকে ১৮০'র ঘরে নিয়ে যান হৃদয়। নিজেও পৌঁছে যান ৭০'র ঘরে।
শেষ ওভারে গিয়ে সিলেটের স্কোরবোর্ডে রান ৬ উইকেটে ১৮৮। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে ১৯০'র ঘরে নিলেও দ্বিতীয় বলে আউট হন হৃদয়। ৪৬ বলে ৮৪ রানে আউট হন হৃদয়। এরপর মাশরাফি ক্রিজে এসে দলকে দুই-শ'র ঘরে নিয়ে যান।
পঞ্চম বলে আকবর রান আউট হলে শেষ বলে এক নিয়ে দলের স্কোর ২০১ এ নিয়ে থামান সিলেটের অধিনায়ক মাশরাফি। অপরপ্রান্তে থাকা রেজাউর রহমান রাজা কোন বল না খেলে ০ রানে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে ৪৫ রানে ৩ উইকেট নেন আল আমিন।
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট স্ট্রাইকার্স- ২০১/৭ (২০ ওভার) (হৃদয় ৮৪, শান্ত ৫৭) (আল আমিন ৩/৪৬)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live