টাইব্রেকারের মধ্য দিয়ে শেষ হলো ভ্যালেন্সিয়া বনাম রিয়ালের মধ্যকার ম্যাচ, দেখে নিন ফলাফল
দুদিন আগে যে ভুল করেছিল ভিলারিয়ালের ক্ষেত্রে সেপথে পা বাড়াননি রিয়াল কোচ আনচেলত্তি। ভেবেচিন্তে বাছাই করে বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত এই ম্যাচে মাঠে নামিয়েছিলেন পূর্ণশক্তির দলকে। তার ফলও পেয়েছেন তিনি। ম্যাচটি হাড্ডাহাডি লড়াই হলেও শেষ হাসি হেসেছেন আনচেলত্তি।
শুরু থেকেই ভ্যালেন্সিয়াকে চাপে ফেলতে চেষ্টা করে রিয়াল। কিন্তু দলটির গোলরক্ষক জিওর্গি মামারদাশভিলির অসাধারণ দক্ষতায় সে চেষ্টা বিফলে যায় রিয়ালের।
তবে ম্যাচের ৩৯ মিনিটে ভুল করে বসে ভ্যালেন্সিয়া। বেনজেমাকে ফাউল করে কোমার্ট। এই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের প্রথমদিকে রিয়ালকে কিছুটা স্বস্তিতে থাকতে দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্রাজিলিয়ান তারকা স্যামুয়েল লিনো দুর্দান্ত হেডের মাধ্যমে রিয়ালের জালে বল জড়ান।
বাকি সময় কোনো দলই গোল দিতে না পারায় পরের ৩০ মিনিটে খেলা গড়ায়। তাতেও কোনো ফল না আসায় শেষ পর্যন্ত টাইব্রেকার হয়।
পেনাল্টি শুট আউটে রিয়াল মাদ্রিদের পক্ষে গোল করেন অধিনায়ক বেনজেমা, লুকা মদ্রিচ, টনি ক্রুজ ও মার্কো আসেনসিও।
অন্যদিকে, ভ্যালেন্সিয়ার পক্ষে এদিনসন কাভানি, ইলাইস মোরিবা ও হুগো গিয়ারমোন গোল করলেও ব্যর্থ হন ইরে কোমার্ট। আর এর মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের।
ফাইনালে রিয়াল কার মুখোমুখি হবে সেটা জানা যাবে বৃহস্পতিবার (১২জানুয়ারি) রাতে। এদিন ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল বেতিস ও বার্সেলোনা। আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live