৩৮৩ বলে ৩৭৯: ৭৪ বছরের ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলেন পৃথ্বি
২০১৮ সালে টেস্ট অভিষেকেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু পৃথ্বি আন্তর্জাতিক ক্রিকেটে এরপর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। জাতীয় দল থেকে বাদও পড়েন। ফলে একটা সময় যাকে তুলনা করা হতো শচিনের সঙ্গে, তাকেই সামলাতে হয় নানা সমালোচনার ঝড়।
সেই সমালোচকদের অবশেষে জবাব দেওয়ার মোক্ষম সুযোগ পেলেন পৃথ্বি। পেলেন না বলে বলা ভালো, পারফরম্যান্স দিয়ে তিনি নিজেই সুযোগ তৈরি করলেন।
প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফিতে আসামের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে খেললেন ৩৮৩ বলে ৩৭৯ রানের এক মহাকাব্যিক ইনিংস। পৃথ্বির যে ইনিংসটি রঞ্জি ট্রফির ইতিহাসে কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ, ৭৪ বছরের মধ্যে প্রথম (ভাওসাহব নিম্বলকর অপরাজিত ৪৪৩ করেছিলেন ১৯৪৮ সালে)।
রেকর্ড গড়ে অবশেষে সমালোচকদের একহাত নিলেন পৃথ্বি। ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে 'পিটিআই'র সঙ্গে আলাপে তিনি বলেন, ‘যেসব মানুষ আমার খারাপ সময়ে পাশে থাকেনি, তাদের আমি ধার ধারি না। তাদের এড়িয়ে চলতে পছন্দ করি, এটাই সেরা উপায়।’
আক্ষেপ নিয়ে পৃথ্বি বলেন, ‘আমি জানি আমি সঠিক পথেই আছি। আমি জানি যা করছি, সেই প্রক্রিয়াটি সঠিক। আমি নিজের প্রতি সৎ, ক্যারিয়ারে সুশৃঙ্খল মাঠ এবং মাঠের বাইরে। অথচ কেউ কেউ বলবে অন্যরকম কথা। এমনকি যারা আমাকে চেনে না, তাদেরও দেখেছি আমার (যোগ্যতা) বিচার করে ফেলতে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live