ভারত বনাম নিউজিল্যান্ড: নতুন অধিনায়কসহ চমক দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা
এর আগেও বেশ কয়েকবার নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে স্যান্টনারের। তবে সত্যিকার অর্থে বড় চ্যালেঞ্জটা তিনি পেলেন এবার। ভারত সফরে পুরো টি-টোয়েন্টি সিরিজেই দেশকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।
৮০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০টিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে স্যান্টনারের। তবে গোটা সিরিজ নেতৃত্ব দিয়েছেন আগে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। নেতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও। তবে সেসব ছিল মূল অধিনায়কের চো-বিশ্রামের কারণে স্রেফ একটি করে ম্যাচে। বড় দলের বিপক্ষ পুরো সিরিজে নেতৃত্ব পেলেন তিনি প্রথমবার।
চোটের কারণে চার পেসার কাইল জেমিসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিল্ন ও বেন সিয়ার্স এই সিরিজে খেলতে পারছেন না। তাদের অনুপস্থিতি দুয়ার খুলে দিয়েছে নতুনদের জন্য। প্রথমবার সুযোগ পেয়েছেন বেন লিস্টার। ২৭ বছর বয়সী বাঁহাতি পেসার গত মৌসুমে অকল্যান্ডের বর্ষসেরা বোলারের স্বীকৃতি জিতে নেন।
এদিকে ভারত সফরে ওয়ানডে সিরিজেও থাকবেন না উইলিয়ামসন-সাউদিরা। সেই সিরিজে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হয়েছে আগেই। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ২৭, ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১৮, ২১ ও ২৪ জানুয়ারি।
নিউ জিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, বেন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live