সাকিব-তামিমদের বিদায় নিয়ে যা বললেন মাশরাফি
বাংলাদেশের খুব বেশি ক্রিকেটারের সুযোগ হয়নি মাঠ থেকে বিদায় নেয়ার। যদিও বাংলাদেশের উচিত সেই সংস্কৃতি তৈরি করা এমনটাই মনে করেন মাশরাফি। নিজে মাঠ থেকে বিদায় না পেলেও সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মাঠ থেকে বিদায় চান বাংলাদেশের এই কিংবদন্তি পেসার। বিশেষ করে দেশের ক্রিকেটের জন্য তাদের যে অবদান তাতে এমন সম্মান তাদের প্রাপ্য বলে বিশ্বাস মাশরাফির।
তিনি বলেন, 'হ্যাঁ অবশ্যই ওই সংস্কৃতিতে যাওয়া উচিত, ওই সংস্কৃতি সেট আপ করা দরকার। যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়...তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘদিন, দীর্ঘসময় তারা শ্রম দিয়েছে। অনেক কিছু ত্যাগ করেই সময় দিয়েছে। মানুষ তো হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, এটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়। যারা মধ্য বয়সে আছে, তরুণ আছে, তারা যেন বিশ্বাসটা আসে, আমাদের দেশ থেকে এতটুকু সম্মান নিয়ে যেতে পারবো।'
ইনজুরির কারণে মাশরাফির টেস্ট ক্যারিয়ার থেমে গিয়েছিল সেই ২০০৯ সালে। এরপর ২০১৭ সালে অধিনায়ক হিসেবে দারুণ পারফরম্যান্স করার পরও রীতিমতো মাশরাফিকে বাধ্য করা হয়েছিল এই ফরম্যাট থেকে বিদায় নিতে। যদিও সেই আক্ষেপ নিয়ে কোনো সময়ই মুখ ফুটে কিছু বলেননি তিনি।
অধিনায়কত্ব ছাড়ার পর ওয়ানডে দলে জায়গা পাওয়া নিয়ে অবশ্য অনেক সময়ই হতাশা উঠে এসেছে মাশরাফির মুখে। তৎকালীন কোচ রাসেল ডমিঙ্গো তাকে চায়ের দাওয়াত দিলেও সেই দাওয়াত রক্ষা করেননি বলে একবার আক্ষেপ করেছিলেন তিনি। এসব নিয়ে আর কথা না বললেও মাশরাফি জানিয়েছেন কারো কাছে কোনো কিছুই প্রত্যাশা করেন না তিনি।
মাশরাফি বলেন, 'কোনো প্রত্যাশা নিয়ে আসিওনি, যাইতেও চাইনি। তিন বছর আগেও এই প্রত্যাশা নিয়ে এখান থেকে যাইনি যে আমাকে ক্রিকেট বোর্ড থেকে বা কোনো জায়গা থেকে কী দেবে সেই আশায় আমি বসেছিলাম না। আগেও বললাম আমার হ্যাপিনেস আমার কাছে, হ্যাপিনেস কারো কাছে বিক্রিও করতে আসিনি, কিনতেও আসিনি। আমার যেটা মন চেয়েছে, যেটা মনে করি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো ঘরে গিয়ে, সেটাই করেছি ক্রিকেটের ক্ষেত্রে। এজন্য আমি কারো কাছে কিছু আশা করি না। সত্যি বললাম, হাজারবার বললে হাজারবারই বলবো আমি কিছুই আশা করি না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live