সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন হাথুরুসিংহে
রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর থেকে এমন শিরোনামে সংবাদ ভেসে বেড়াচ্ছিল বাংলাদেশের গণমাধ্যমগুলোতে। কিন্তু হাথুরুসিংহে, বিসিবি এবং টাইগারদের নতুন কোচ নামক পাজল যেন মিলছিল না। অবশেষে এই পাজল মেলার পথে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে হাথুরুসিংহের বদৌলতে।
একদিন আগেই (৩০ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে হাথুরু নিউ সাউথ ওয়েলসে থাকছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আপনাদের এমন কোনো সংবাদ দেয়নি। হাথুরু দিয়েছেন কী?’ তার রেশ না কাটতেই জানা গেল, শ্রীলঙ্কান এই কোচ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দ্য ব্লুজ এবং সিডনি থান্ডারের হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের আগেই আসছেন টাইগার কোচ : পাপন
ফলে ধরেই নেওয়া যাচ্ছে যে, হাথুরু এবং বিসিবির মধ্যকার সব বনিবনা সম্পন্ন হচ্ছে। এখন পাজল মেলাতেই হয়ত নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়ে টাইগারদের দায়িত্ব নেবেন এই শ্রীলঙ্কান কোচ। যদিও বিসিবির পক্ষ থেকে পূর্ণ গ্রিণ সিগন্যাল পাওয়া পর্যন্ত সেটি লেখা কিছুটা আন্দাজে ঢিল ছোঁয়া হয়ে যায়।
তবে আপাতাত নিউ সাউথ ওয়েলস এবং হাথুরুর বিদায় নিশ্চিত হয়েছে সেটা জানানো সম্ভব। নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার হাথুরুকে বিদায় জানিয়ে লিখেছেন, ‘চান্দিকা নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের দ্য ব্লুজ এবং সিডনি থান্ডারের জন্য গত দুই বছরে অসাধারণ অবদান রেখেছে। তার চলে যাওয়া আমাদের ব্যথিত করছে।’
নিউ সাউথ ওয়েলসের হয়ে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে। প্রথমবার ২০১৪-১৭ পর্যন্ত তিন বছরের জন্য কাজ করেছেন ক্লাবটির হয়ে। এরপর ২০২০ সালে আবার যোগ দিয়েছেন সেখানে। এরমাঝে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব পালন করেছিলেন কড়া হেডমাস্টার খ্যাত হাথুরুসিংহে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live