টেস্ট সিরিজ়ের মাঝেই ভারতীয় ক্রিকেট পাড়ায় নেমে এলো শোকের কালো ছায়া, মারা গেলেন
প্রিয়জনকে হারালেন যাদব উমেশ যাদব। ভারতের হয়ে ৫৪টি টেস্ট, ৭৫টি এক দিনের ম্যাচ এবং সাতটি টি-টোয়েন্টি খেলেছেন ভারতীয় পেসার। তাঁর জন্ম হয় নাগপুরেই।
উমেশ যাদবের বাবা তিলক যাদব প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কয়েক মাস ধরে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শেষে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে, আর তাঁর পক্ষে সুস্থ হওয়া সম্ভব নয়।
হাসপাতালে থেকে কোনও শারীরিক উন্নতি হচ্ছিল না হওয়ার কারণে বাড়িতেই রাখা হয়েছিল তাঁকে। সেখানেই মারা যান তিলক। তিলকের বাড়ি উত্তরপ্রদেশের পোকারভিন্ডা গ্রামে। এক সময় এলাকার নাম করা কুস্তিগির ছিলেন তিনি।
পরবর্তীতে কাজের সূত্রে পরিবার নিয়ে মহারাষ্ট্রের নাগপুরে খপরখেডাতে থাকতেন তিলক। তাঁর তিন ছেলে এবং এক মেয়ে। ভারতীয় দলের পেসার উমেশ তাঁর মেজো ছেলে। উমেশের দাদা কমলেশ এবং ভাই রমেশ রয়েছে।
তিলকের শেষকৃত্য করা হয়েছে নাগপুরের কোলার নদীর ঘাটে। ৩৫ বছরের উমেশ ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য। যদিও এখন প্রথম একাদশে জায়গা পান না তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে প্রথম দু’টি ম্যাচে খেলানো হয়নি তাঁকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live