অনিল কুম্বলেকে টপকে নতুন রেকর্ড গড়লেন নাথান লিয়ঁ
১৯৯৬ সালে প্রথম বার বর্ডার-গাভাসকর সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ২৭ বছরের ইতিহাসে এই সিরিজে সর্বাধিক উইকেট শিকারির তালিকার শীর্ষে ছিলেন অনিল কুম্বলে। তাঁর ঝুলিতে ছিল ১১১ টি উইকেট। কিন্তু ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনই কুম্বলেকে ছুঁয়ে ফেলেন লিঁয়। বর্তমানে ১১২ টি উইকেট নিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির সর্বাধিক উইকেট প্রাপকদের তালিকায় শীর্ষে চলে এলেন নাথান লিয়ঁ। পাঁচ বছর আগে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ৮টি উইকেট নিয়েছিলেন নাথান।
আবারও সেই একই নজির গড়লেন তিনি। এ বার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্দোর টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ১১ টি উইকেট নিলেন তিনি। প্রয়াত অজি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের পর নাথান লিয়ঁই অস্ট্রেলিয়ার সবথেকে সফল স্পিনার। ভারতের বিরুদ্ধে ব্যাপকভাবে সফল ৩৫ বছরের এই অফস্পিনার।
শুধুমাত্র অনিল কুম্বলে নন, বর্ডার গাভাসকর ট্রফির সর্বাধিক উইকেট প্রাপকদের তালিকার প্রথমদিকে রয়েছেন আরও ৩ জন ভারতীয় স্পিনার। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে ১০৮ টি উইকেট। এর পরেই রয়েছেন হরভজন সিং এবং রবীন্দ্র জাডেজা, তাঁদের ঝুলিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে রয়েছে যথাক্রমে ৯৫ ও ৮৪ টি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live