এক ম্যাচেই তিনটি বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব
বাংলাদেশের এই জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন সাকিব। এদিন দলের প্রয়োজনে দুর্দান্ত এক ইনিংস উপহার দেন সাকিব। ৭১ বলে ৭ চারে দলীয় সর্বোচ্চ ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।
আর এই ম্যাচে একাধিক রেকর্ড করেছেন সাকিব। ব্যাট হাতে সাকিব দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন। ৭১ বলে সাত চারে ওই রান করেন তিনি। বল হাতে নিয়েছেন ম্যাচে সবার চেয়ে বেশি চার উইকেট। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ইংলিশ ওপেনার জেসন রয় ও ফিল সল্ট এবং জেমস ভিন্সি ও রেহান আহমেদকে আউট করেছেন তিনি।
ওই চার উইকেট নিয়ে দেশের প্রথম বোলার এবং বিশ্বের ষষ্ঠ স্পিনার হিসেবে হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন দেশসেরা ক্রিকেটার। স্পিনারদের মধ্যে দ্রুততম হিসেবে বাংলাদেশের সুপারস্টার রয়েছেন দুই নম্বরে।
সোমবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে সাকিব তিন’শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ক্যারিয়ারের ২২৭তম ওয়ানডে খেলতে নেমে এ অর্জনের তালিকায় নাম লিখালেন সাকিব। শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ২০২ ম্যাচে পেয়েছিলেন তিন’শ উইকেট।
দুই’শ থেকে তিন’শ উইকেটে পৌঁছতে সাকিবের লাগল ৭১ ম্যাচ। এবার ইংল্যান্ডের অভিষিক্ত ক্রিকেটার রেহান আহমেদের উইকেট নিয়ে তিন’শ উইকেটের চূড়ায় পৌঁছেছেন। এদিকে রান ও উইকেট মিলিয়ে এলিট অলরাউন্ড ক্লাবে প্রবেশ করেছেন সাকিব।
ওয়ানডেতে সাকিবের রান ৬৯৭৬। আজ ৩০০ উইকেটের চূড়ায় উঠলেন। তার চেয়ে কেবল এগিয়ে সনাৎ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদি। জয়াসুরিয়ার ৪৪৫ ম্যাচে রান ১৩৪৩০, উইকেট ৩২৩টি। আফ্রিদির ৩৯৮ ম্যাচে রান ৮০৬৪, উইকেট ৩৯৫টি।
এরপর সাকিবের স্থান। সাকিবের পর আছেন ওয়াসিম আকরাম (৩৭১৭ রান, ৫০২ উইকেট), শন পোলক (৩৫১৯ রান, ৩৯৩ উইকেট), ড্যানিয়েল ভেট্টরি (২২৫৩ রান, ৩০৫ উইকেট) ও চামিন্দা ভাস (২০২৫ রান ও ৪০০ উইকেট)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live