আমাদের অধিনায়ক বাবরের জন্য জীবন দিতেও প্রস্তুত: শান মাসুদ
এবার শাদাব খানের সুর যেন প্রতিফলিত হল দলের আরেক সতীর্থ বাঁহাতি ব্যাটার শান মাসুদের গলাতে। তিনি আরও একধাপ এগিয়ে জানিয়ে দিলেন দলের অধিনায়ক বাবর আজমের জন্য নিজের জীবনও তিনি দিতে প্রস্তুত।
পাকিস্তানের এক স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সি শান মাসুদ জানিয়েছেন, 'আমরা আমাদের জীবন দিতে তখনও প্রস্তুত ছিলাম যখন সরফরাজ আহমেদ অধিনায়ক ছিল। আর এখন বাবর আজম আমাদের অধিনায়ক, আমি তাঁর জন্যও আমার জীবন দিতে প্রস্তুত। ও একজন অনবদ্য অধিনায়ক। দলের সমর্থন ওর সবসময়ে প্রয়োজন। আমাদের প্রত্যেকের লক্ষ্য জাতীয় দলের হয়ে সেরা খেলা।'
বর্তমানে পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাবর আজম। অষ্টম সংস্করণে এই মুহূর্তে তারা চতুর্থ স্থানে রয়েছে। তারা তিনটি ম্যাচে জয় পেয়েছে। পাশাপাশি তিনটি ম্যাচেও হেরেছে তারা। ২০২২ সালে আইসিসির ওয়ানডে ক্রিকেটের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ২৮ বছর বয়সি বাবর আজম। শান মাসুদ জানিয়েছেন সমালোচনা নিয়ে তারা খুব একটা ভাবতে রাজি নন।
তিনি জানিয়েছেন, 'আমরা সমালোচনার বিষয়ে মিডিয়াতে খুব পড়াশোনা করি। তবে বিষয়গুলো আমরা গায়ে মাখি না। আমাদের একমাত্র লক্ষ্য দেশের হয়ে খেলা। সমালোচনা তো চলতেই থাকবে। এসব গায়ে মাখলে চলবে না। সবাই তো আর আমাদের পক্ষে কথা বলবে না। এটাও মেনে নিতে হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live