বিসিবিকে চিঠি পাঠালো সাকিব-লিটন
কয়েকদিন আগেই ক্রিকেটারদের আইপিএলে যাওয়ার ইস্যুতে বেশ শক্ত অবস্থানে ছিল বিসিবি। বাংলাদেশের খেলার সময় জাতীয় দলের ক্রিকেটারদের আইপিএলের জন্য ছাড়তে রাজি ছিল না তারা। তবে সময়ের সঙ্গে কোমল হয়েছে বিসিবির অবস্থান।
সাকিবদের আইপিএলে যাওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি তবে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি, ওদের এনওসি দেয়া হবে কি হবে না এই বিষয়ে।'
কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, এগুলো নিয়ে এখনও ক্রিকেটারদের সঙ্গে কথা হয়নি তার। ক্রিকেটাররা অনাপত্তিপত্র চাইলে এই ব্যাপারে ভেবে দেখবে বোর্ড।
এ প্রসঙ্গে পাপন বলেছিলেন, 'এখনও অনেক দেরি। এগুলো নিয়ে কোনো কথা হলে না বলব। আগে কথাটা হোক, আসুক, শুনি তারপর না একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদেরকে বলেছি।'
তিনি আরও বলেছিলেন, 'ও (সাকিব) এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলএবল না। আমি তো জানি অবশ্যই খেলবে। এনওসি যদি চায় তখন বলতে পারবো। আমি জোর করে চাওয়াবো? আপনারা যা বলছেন আমার তো মনে হয় এখন জোর করে তার কাছে থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।'
যদিও তারও আগে (গত ফেব্রুয়ারিতে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতির কণ্ঠে ছিল ভিন্ন সুর। তিনি তখন জানিয়েছিলেন, জাতীয় দলের সিরিজ চলাকালীন কোনো ক্রিকেটারকেই আইপিএলে খেলার অনুমতি দেবে না বোর্ড।
পাপন বলেছিলেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই (আইপিএলে খেলার অনুমতি দেয়ার)। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’
জালাল এবং পাপনের সাম্প্রতিক মন্তব্যে বোঝাই যাচ্ছে সাকিবদের আইপিএলে খেলার ব্যাপারে এ কয়দিনে কিছুটা হলেও নমনীয় হয়েছে বোর্ড। আর শেষ পর্যন্ত অনুমতি পেলে দুজনই যাবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে। গত আসরের মতো এবারও মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলার কথা রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?