সাকিব ভাই বলছিলেন, ‘ভালো হয়েছে, ধরে রাখ’: হৃদয়
হৃদয়ের খেলা দেখে মনেই হয়নি তিনি যে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছেন। সাবলীল এই ইনিংসে আটটি চারের সঙ্গে দুটি বিশাল ছক্কাও হাঁকিয়েছেন ২২ বছর বয়সী ডানহাতি এই তরুণ ব্যাটার।
মুশফিকুর রহিমের মতো সিনিয়র ব্যাটারের আগে নেমে এই ইনিংস খেলে দলকে নিরাপদ একটি সংগ্রহও এনে দিয়েছেন তিনি। শেষদিকে মুশফিক ২৬ বলে ৪৪ রান করলে বড় সংগ্রহই পেয়ে যায় বাংলাদেশ।
আর যার সঙ্গে লম্বা জুটি গড়েছেন হৃদয় সেই সাকিব করেছেন ৮৯ বলে ৯৩ রান। ৯টি চারে সাজানো ছিল সেই ইনিংস। নিজের ইনিংসটি খেলার পাশাপাশি হৃদয়কেও আত্মবিশ্বাস যুগিয়েছেন সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর হৃদয় বলেন, 'আমি প্রথম থেকে চেয়েছিলাম ইন্টেন্ট যাতে ঠিক থাকে। কখনও ভাবিনি যে সেট হয়ে নেই একটু বা ওরকম কিছু। চেষ্টা করেছি প্রতিটি বলের মান অনুযায়ী খেলার। সাকিব ভাইয়ের সঙ্গে খেলা ভালো একটা ব্যাপার, কারণ উনি অনেক অভিজ্ঞ। সাকিব ভাইয়ের সঙ্গে ব্যাটিংয়ের সময়ই অনেক কিছু শিখছিলাম। উনিও বলছিলেন, এভাবে-ওভাবে করলে ভালো হবে। উপভোগ করেছি অনেক।'
'যখন মনে হয়েছে কিছু জানার দরকার, তখন জিজ্ঞাসা করেছি যে ভাই কী করলে ভালো হয়। সাকিব ভাই বলেছেন, ‘এটা ওভাবে করতে পারি।’ এছাড়াও সবসময় বলছিলেন যে, ‘ভালো হয়েছে, ধরে রাখ। যতটা লম্বা করা যায় ইনিংস।'
লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.৫ ওভারে মাত্র ১৫৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ৪২ রান খরচায় চার উইকেট নেন এবাদত হোসেন। ৪৩ রান খরচায় তিন উইকেট নেন নাসুম আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live