সাকিব-লিটনদের আইপিএল খেলার বিষয়ে যা বললেন বিসিবি বস পাপন
দেশের খেলা থাকলে সেটা উপেক্ষা করে সাকিব আল হাসানদের আইপিএলে খেলার জন্য ছাড়া হবে না। এমন কথা অনেকবারই বলেছেন নাজমুল হাসান পাপন। নিজদের সেই সিদ্ধান্তেই অটল থাকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা না দেখা পাপন জানান নতুন কিছু ঘটলে তিনিই সবাইকে জানাবেন।
আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন সাকিব ও লিটন দাস। নিলাম থেকে সাকিবকে দেড় কোটি আর লিটনকে ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। এদিকে রিটেইন করায় দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান।
আগামী ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের বারের আসর। সেসময় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। মাসখানেকের ব্যবধানে আইরিশদের বিপক্ষে তিন ওয়ানডে খেলতে ইংল্যান্ড যাবে তামিম ইকবালের দল। এসব বিবেচনায় ৮ এপ্রিল থেকে ১ মে সময়ের জন্য সাকিব, লিটন ও মুস্তাফিজকে এভেইলেবল ঘোষণা করেছে বিসিবি।
যদিও কদিন আগে পুরো আইপিএল খেলার জন্য অনাপত্তি পত্র চেয়ে আবেদন করেছেন বাংলাদেশের এই ক্রিকেটার। অনুমতি পেলে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ও ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া ওয়ানডে সিরিজ মিস করবেন তারা। তবে সাকিব-লিটনদের পুরো আইপিএল খেলার অনুমতি দিচ্ছে না বিসিবি।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘দেখেন আমি আপনাদেরকে বারবার একটা কথা জিজ্ঞেস করলে একটাই উত্তর দিয়েছি। আইপিএলে নিলামে ওদেরকে যখন নাকি ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখনো এভেইলেবল। আমরা ওদেরকে দিয়ে দিয়েছি। এবং এটা জেনেই ওরা ওদেরকে নিলামে নিয়েছে। এরপর আর কোন কিছু...যদি পরিবর্তন হয় তাহলে তো আমরাই বলব আপনাদেরকে। আমাদের এখনো পর্যন্ত কোন পরিবর্তন আসেনি এখানটায়। আমাদের যেটা ছিল তাই আছে।’
কদিন যদিও গুঞ্জন উঠেছিল পুরো আইপিএল খেলার জন্য অনাপত্তি পত্র পাচ্ছেন সাকিবরা। ক্রিকেটার কিংবা আইপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য আলাদা কোন অপশন না রাখায় সেটা পরিবর্তনের সুযোগ দেখছেন না পাপন। নিজেরা সেই সিদ্ধান্তেই অটল আছেন বলে জানান তিনি।
পাপন বলেন, ‘না থাকার (বাংলাদেশের খেলার সময় এভেইলেবল) আমি কোন অপশনই দেখি না। এইটা যদি এমন হতো ওদেরকে আমরা বলেছি যে ভেবে চিন্তে দেখতেও পারি, এরকম কোন অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে। তাহলে সন্দেহ থাকত। আমরা তো পরিস্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার আমি কোন সম্ভাবনা দেখি না। সত্যি কথা বলতে। যদি কখনো সিদ্ধান্ত বদল হয় আপনাদেরকে আগেই জানাব। তবে এখনো আগের সিদ্ধান্তই বহাল আছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live