মুশফিককে ৬ ব্যাট করানোর আসল কারণ ফাঁস
চলতি সিরিজে বাহারি সব শটে ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার লিটন দাস, তরুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও আরেক তরুন ব্যাটার তাওহিদ হৃদয়। তালিকায় আছেন মুশফিকুর রহিমও। তবে চোখ ধাঁধানো ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে নতুনভাবে চিনিয়েছেন মুশফিক। নতুন ভূমিকায় নিজেকে বেশি ভালোভাবেই মানিয়ে নিয়েছেন তিনি। মারকুটে ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের তুলো-ধুনো করার কাজটা ঠিকঠাকই করেছেন মুশফিক।
আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুশফিকের ব্যাটিং অবশ্য সেটার প্রতিচ্ছবি প্রকাশ করে। কদিন আগেও চার কিংবা পাঁচে ব্যাটিং করা উইকেটকিপার ব্যাটার হঠাৎ কেন ছয়ে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেটা খোলাসা করেছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানান, ভয়ঙ্কর মুশফিককে পেতে তার ও চান্দিকা হাথুরুসিংহের চাওয়ায় অভিজ্ঞ এই ব্যাটারকে ছয়ে খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তামিম বলেন, ‘শেষ সিরিজে আমি আর কোচ মিলে ঠিক করেছি ওকে আমরা ছয়ে খেলাব। কারণ, তার চারে খেলানোর বিপক্ষে কিছু নেই, সে সেখানে দারুণ খেলেছে। কিন্তু তাকে ছয়ে নামানোর কারণ, আমরা কখনো সখনো ভালোভাবে শেষ করিনি। তার অনেক অভিজ্ঞতা আছে।’
‘তার হাতে অনেক শট আছে। সেটা সে তার দুই ইনিংসে দেখিয়েছেও। সেটাই কারণ ছিল, কারণ সে আমার মনে হয় তার হাতে কম ওভার থাকলে সে আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। ভাগ্য ভালো, বিষয়টা কাজে দিয়েছে, সে অবিশ্বাস্যভাবে ভালো খেলেছে।’
আয়ারল্যান্ডের বিপক্ষেই শেষ নয়, আগামীতেও একই ভূমিকাতে দেখা যাবে মুশফিককে। সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে কাজটা যে সহজ নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন তামিম। বাঁহাতি এই ব্যাটারের চোখে, ওপেনিংয়ে পর ব্যাটিং করার জন্য সবচেয়ে কঠিন জায়গায় ছয় কিংবা সাত নম্বর।
তামিম বলেন, ‘ও (মুশফিক) যদি সেটা ক্যারি করতে পারে, তাহলে আমাদের জন্যই সম্ভাব্য সেরা বিষয় হবে সেটা। কারণ, ছয়ে ব্যাট করাটা খুবই ট্রিকিও হতে পারে। সবসময় ভালো শুরু হবে না। ১০০ রানে ৪ উইকেট, এমন পরিস্থিতিতেও তাকে এসে ব্যাট করতে হবে ‘
‘তো এটা যেই ব্যাট করুক, ছয়ে ব্যাট করাটা যে কারো জন্যেই ট্রিকি। কারণ আপনি রিয়াদ ভাইয়ের কথা বলেন, আফিফ, মুশি যার কথাই বলেন, যে ৬-৭ এ খেলবে, তার জন্যই আমার একটা সফট কর্নার থাকবে, কারণ, আমার সবসময়ই মনে হয় ওপেনিং পজিশনটা বাদ দিলে এটা ব্যাট করার জন্য সবচেয়ে কঠিন জায়গা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?