পাকিস্তানে এসে হারার ভয়েই ভারত এখানে খেলবে না
এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে চলছে তীব্র ডামাডোল। তবে শেষ খবর অনুযায়ী, এশিয়া কাপের জন্য দুই বোর্ড মিলে একটি সিদ্ধান্ত নিতে চলেছে। যে সিদ্ধান্ত অনুসারে, এশিয়া কাপ পাকিস্তানেই হবে। তবে ভারতের ম্যাচগুলি একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সম্ভবত দুবাই বা আবুধাবিতে।
আসলে পাকিস্তানের নিরাপত্তার উপর আস্থা রাখতে পারছে না ভারত। যদিও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলগুলি সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান নাজির মনে করেন যে, নিরাপত্তা ইস্যু আসলে ছল। পাকিস্তানের মাটিতে তাদের বিরুদ্ধে খেলতে ভয় পাচ্ছে ভারত। তাই তারা পাকিস্তানে খেলতে চাইছে না।
নাদির আলির পডকাস্টে ইমরান নাজির বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। বহু দলই পাকিস্তানে এসে খেলছে। এ টিম খেলেছে। এমন কী অস্ট্রেলিয়া সফর করেছে। এগুলো সবই অজুহাত। সত্যিটা হল, ভারত (এশিয়া কাপের জন্য) পাকিস্তানে আসবে না কারণ তারা হেরে যাওয়ার ভয় পাচ্ছে। নিরাপত্তা অজুহাত মাত্র। আসুন এবং ক্রিকেট খেলুন।’
ভারত শেষ বার পাকিস্তান সফর করেছিল ২০০৬ সালে। তখন তারা টেস্ট সিরিজ হেরেছিল, কিন্তু ওয়ানডে জিতেছিল। ২০১২-১৩ সালে সংক্ষিপ্ত সফরের পর দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন হওয়ার আগে পাকিস্তান দু'বার ভারত সফর করেছে। এর পর অবশ্য পুরো এক দশক পার হয়ে গিয়েছে কোনও দ্বিপাক্ষিক সিরিজে খেলে না দুই দেশ। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট যেমন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হয়।
গত বছর, ভারত ও পাকিস্তান তিন বার মুখোমুখি হয়েছে- দু'বার এশিয়া কাপের সময় এবং পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিন ম্যাচেই টানটান উত্তেজনা ছিল। নাজিরের দাবি, ‘লোকেরা ভারত বনাম পাকিস্তানের খেলা দেখতে চায়। কারণ এই ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা রয়েছে। সমগ্র বিশ্ব এটা জানে। এমন কী আমরা ক্রিকেটার হিসেবে মনে করি যে, ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছানোর জন্য, ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া দরকার। আমরা অনেক ক্রিকেট খেলতাম। ওরা এত ভারসাম্যপূর্ণ, তবে ভারত হার সহ্য করতে পারে না। এটা একটা খেলা। আপনি কিছু ম্যাচ জিতবেন, কিছু হারবেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল